
শেষ আপডেট: 29 January 2019 17:51
হঠাৎ করে এই হামলায় রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। বাসটিতে ভাঙচুর চালানোর ফলে সেটিরও তখন আর চলার ক্ষমতা ছিল না। ফলে তাঁরা কীভাবে বাড়ি ফিরবেন সে কথা ভেবেই অস্থির হয়ে পড়েন। শেষ পর্যন্ত স্থানীয় লোকজনের সাহায্যে প্রতিবন্ধী ছাত্রদের কয়েকজন মিলে কাঁথি থানায় অভিযোগ জানান। পুলিশের কাছে অনুরোধ করেন তাঁদের যেন বাড়ি ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়। শেষে কাঁথি থানা গাড়িতে করে তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে।
বিজেপি অবশ্য এই হামলার কথা অস্বীকার করেছে। তাদের পাল্টা অভিযোগ তৃণমূলের লোকজনই প্রথমে হামলা চালায়। তবে কাঁথির তৃণমূল কর্মীদের বক্তব্য, একে তো ওটা প্রতিবন্ধীদের বাস। তাই ওই বাসের উপর হামলার প্রশ্ন নেই। তার উপর বাসের গায়ে শুভেন্দু অধিকারীর নাম যখন লেখা রয়েছে, তখন কোনও তৃণমূল কর্মীই সেটির উপর চড়াও হবেন না তা ছোট্ট শিশুও বুঝবে। তাঁদের কথায়, বিজেপি কর্মীরা প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সঙ্গে যে ধরনের অসংবেদনশীল আচরণ করলেন তাতে গোটা কাঁথির মানুষ অসন্তুষ্ট। এই অন্যায়ের কোনও ক্ষমা নেই।
এ দিকে পুলিশ জানিয়েছে, ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের অনেকেই ওড়িশার বাসিন্দা। তৃণমূলের অভিযোগ বাইরে থেকে ছেলে এনে হামলা চালিয়েছে বিজেপি।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/2019/01/news-state-conflict-between-rajnath-singh-and-mamata-banerjee-regarding-tmc-bjp-clash-after-kanthi-rally/