Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নাড্ডার সভায় যাওয়ার পথে লালগড়ে বিজেপি কর্মীদের বাস ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: লালগড়ে বিজেপি সভাপতি জেপি নড্ডার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল। ঝিটকার জঙ্গলের কাছে বিজেপি কর্মী সমর্থক বোঝাই একটি বাসে ভাঙচুর হয় বলে অভিযোগ। বাসে গুলি চালানো হয়েছে বলেও

নাড্ডার সভায় যাওয়ার পথে লালগড়ে বিজেপি কর্মীদের বাস ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ

শেষ আপডেট: 9 February 2021 13:32

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: লালগড়ে বিজেপি সভাপতি জেপি নড্ডার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল। ঝিটকার জঙ্গলের কাছে বিজেপি কর্মী সমর্থক বোঝাই একটি বাসে ভাঙচুর হয় বলে অভিযোগ। বাসে গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ। মঙ্গলবার দুপুরে ওই বাসে করে একদল বিজেপি কর্মী-সমর্থক লালগড় যাচ্ছিলেন। ঝিটকার জঙ্গলে ওই বাস লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি জঙ্গলের ভিতর থেকে বাস লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ করেছেন বিজেপির কর্মীরা। তাঁরা বলেন, বাসটির সামনের অংশের কাচ ভেঙে যায়। গুলিও এসে লাগে বাসের গায়ে। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন বাসের আরোহীরা। এদিন লালগড়ে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। সেই সভাতে যোগ দিতেই বাসে করে লালগড়ে যাচ্ছিলেন মেদিনীপুরের এক দল সমর্থক। বিজেপির অভিযোগ, ঝিটকার জঙ্গলের কাছে বাস ইঁট পড়তে শুরু করে। তার জেরে কাঁচ ভেঙে যায়। তখনই তাঁরা বুঝতে পারেন বাসে গুলিও করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, বিজেপির সভা ভণ্ডুল করে দিতেই এই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির রাজ্য যুব মোর্চার সম্পাদক অনুরণ সেনাপতির অভিযোগ, ঝিটকার জঙ্গলের উত্তর দিক থেকে গাড়ির উপর হামলা চালানো হয়। শুধু পাথর নয়, গুলিও চালানো হয়েছে। জঙ্গলের ভিতর থেকেই কেই গুলি চালিয়েছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ এই কাজ করেছে। কেউ হতাহত না হলেও এই ঘটনার যথাযথ তদন্তের দাবি জানাচ্ছি আমরা। বিজেপির করা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে শাসক দল। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুব্রত সাহা বলেন,"আজ বিজেপির সভায় জেলা ও রাজ্যের বাইরে থেকে আসা লোকজন রাস্তায় নেমে তৃণমূলের ফ্ল্যাগ-হোর্ডিং ছিঁড়েছে। এই অসভ্যতা ওদের সংস্কৃতি। নিজেদের নব্য-পুরাতন গোষ্ঠীতে নিজেরাই মারপিট করছে। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা গণতন্ত্রে বিশ্বাসী। জনগণ সব দেখছেন, সঠিক সময়ে বিজেপিকে তাঁরা জবাব দিয়ে দেবেন।" এই ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। জঙ্গলের ভিতরেও খুঁজে দেখা হচ্ছে। যাতে কোনও অশান্তি না ছড়ায় তা খতিয়ে দেখছে তারা। অবশ্য বিজেপির করা গুলি চালানোর অভিযোগের ব্যাপারে এখনও পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

```