Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

লকডাউনের গান গাইলেন নিশীথ, সাংসদের প্রতিভা দেখে মুগ্ধ বিজেপি কর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের প্রথম পর্বে একটি ছবি দেখে চমকে গিয়েছিলেন বহু বিজেপি নেতা-কর্মী। সেই ছবিতে দেখা গিয়েছিল ক্যানভাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবয়ব আঁকছেন কোচবিহারের তরুণ বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। পঞ্চম দফার লকডাউন সামনে এল এক

লকডাউনের গান গাইলেন নিশীথ, সাংসদের প্রতিভা দেখে মুগ্ধ বিজেপি কর্মীরা

শেষ আপডেট: 3 June 2020 05:54

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের প্রথম পর্বে একটি ছবি দেখে চমকে গিয়েছিলেন বহু বিজেপি নেতা-কর্মী। সেই ছবিতে দেখা গিয়েছিল ক্যানভাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবয়ব আঁকছেন কোচবিহারের তরুণ বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। পঞ্চম দফার লকডাউন সামনে এল একদা যুব তৃণমূল নেতার অন্য প্রতিভা। শুধু ছবি আঁকা নয়, গানও গাইতে পারেন নিশীথ। মঙ্গলবার রাতে একটি ভিডিও টুইট করেন সাংসদ। সেখানেই দেখা যাচ্ছে গান গাইছেন নিশীথ প্রামাণিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়-সহ একাধিক নেতাকে উদ্দেশ করে লকডাউনের গান টুইট করেছেন কোচবিহারের সাংসদ। https://twitter.com/NisithPramanik/status/1267845744045641729?s=08 সঙ্গে ঝকঝকে ভিডিও। গোটা মিউজিক ভিডিওতে যেমন দেখা যাচ্ছে স্টুডিওতে নিশীথের গান রেকর্ডিং পর্ব, তেমনই উঠে এসেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত বিস্তৃত ভারতের প্রাকৃতিক বৈচিত্র্যের ছবি। একাধিক শটে ড্রোন ক্যামেরার ব্যবহার করা হয়েছে এই মিউজিক ভিডিওটিতে। তাতে কখনও আকাশ থেকে দেখা গিয়েছে দুধ সাদা কোচবিহার রাজবাড়ি আবার কখনও গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটি তথা সর্দার বল্লভ পটেলের মূর্তি। নিশীথ যে গানটি গেয়েছেন সেটি লিখেছেন বিক্রম মজুমদার। সেখানে লেখা হয়েছে- "জনমানবহীন এই লকডাউনে, খুঁজে পেয়েছি মোরা জীবনের আধার/ অর্থ বড় নয়, নয় অহঙ্কার, জেনে গিয়েছি বিধির আসল আবিষ্কার/ ছোঁয়াচে ব্যধির কালো ছায়ায়, সূর্যের আলো মেঘে ঢাকা/ কালবৈশাখীর এই বজ্রে, ধুয়েমুছে যাক যা ধুলো মাখা"। ফিউশন টিউনে বাঁধা হয়েছে গানটি। তাতে যেমন রয়েছে পশ্চিমী বাদ্যযন্ত্রের ব্যবহার, তেমনই রয়েছে তবলা, খোলের মতো ট্র্যাডিশনাল ভারতীয় বাদ্যযন্ত্র। আর দরদ দিয়ে গেয়েছেন সাংসদ। অনেকের বক্তব্য, গানের সঙ্গে যে সব ফুটেজ ব্যবহার করা হয়েছে মিউজিক ভিডিওটিতে তা গোটা বিষয়টিকে আরও মনগ্রাহী করে তুলেছে। নিশীথের সঙ্গীতের প্রতি যে আগ্রহ রয়েছে তা অনেকেরই জানা ছিল। কোচবিহারের যুব তৃণমূল নেতা থাকাকালীন দিনহাটায় তিনি যে বিরাট বাজেটের গণেশ পুজো করতেন সেখানে গান গেয়ে গিয়েছেন বলিউডের শিল্পীরাও। কিন্তু সাংসদ যে নিজেই এমন গাইতে পারেন তা বোধহয় অনেকেরই জানা ছিল না। নিশীথের টুইটে প্রশংসা করতে দেখা গিয়েছে বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকেও।

```