Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কৈলাসের ছেলের ব্যাট হাতে ‘দাদাগিরি’, ইন্দোরের রাস্তায় পেটালেন পুরকর্মীদের, পরে গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো: সরকারি আধিকারিকদের ব্যাট দিয়ে গ্রেফতার হলেন ইন্দোরের বিজেপি বিধায়ক তথা গেরুয়া শিবিরের শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয় বর্গীয়। বুধবার ইন্দোরের একটি এলাকায় জবরদখল তুলতে আসেন পুরকর্মীরা। তখনই নিজের সাঙ্গোপাঙ্গদের

কৈলাসের ছেলের ব্যাট হাতে ‘দাদাগিরি’, ইন্দোরের রাস্তায় পেটালেন পুরকর্মীদের, পরে গ্রেফতার

শেষ আপডেট: 26 June 2019 10:31

দ্য ওয়াল ব্যুরো: সরকারি আধিকারিকদের ব্যাট দিয়ে গ্রেফতার হলেন ইন্দোরের বিজেপি বিধায়ক তথা গেরুয়া শিবিরের শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয় বর্গীয়। বুধবার ইন্দোরের একটি এলাকায় জবরদখল তুলতে আসেন পুরকর্মীরা। তখনই নিজের সাঙ্গোপাঙ্গদের নিয়ে তাঁদের তাড়া করেন বিজেপি বিধায়ক আকাশ। নিজে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মারধর শুরু করেন। সাংবাদিকদের সামনেই তেড়ে যান পুরকর্মীদের দিকে। আকাশের সঙ্গে যোগ দেন তার সঙ্গে থাকা লোকজনও। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও রক্ষা হয়নি। মার খান পুরকর্মীরা। আকাশকে বলতে শোনা যায়, “পাঁচ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে চলে যান। না হলে খারাপ হবে।" এক পুরকর্মীকে টানাটানি, ধাক্কাধাক্কি করা হয়। আকাশের বাহিনী কার্যত ঘিরে ফেলে পুরকর্মীদের। কোনওক্রমে জনতার হাত থেকে বাঁচায় পুলিশ। https://twitter.com/ANI/status/1143787186807955456 ইন্দোর কর্পোরেশনের প্রাক্তন মেয়র ছিলেন কৈলাস। বিধায়ক ছিলেন ইন্দোরেরই। কিন্তু এ বার তাঁর সাংগঠনিক দায়িত্ব বাড়ায়, তাঁকে আরত ভোটে দাঁড় করায়নি বিজেপি। ইন্দোরে টিকিট দেওয়া হয় আকাশকে। এই ঘটনায় হইহই পড়ে গিয়েছে মধ্যপ্রদেশে। ছ’মাস আগেই বিধানসভা ভোটে কংগ্রেসের কাছে হেরে গদি থেকে সরতে হয় বিজেপি-কে। এখন সেখানে বিজেপি বিরোধী দল। আকাশের হয়ে ব্যাট ধরেছেন রাজ্য বিজেপি নেতা হিতেশ বাজপেয়ী। সংবাদমাধ্যমে তিনি বলেন, “উচ্ছেদ করতে এসে ওইসব পুরকর্মীরা ঘুষ চেয়েছিলেন। আপনারা পুরকর্মীদের মারধরের জন্য আকাশকে জেলে পুরতে পারেন। কিন্তু ওইসব ঘুষখোর পুরকর্মীদের কী হবে?” বিকেলেই আকাশ বিজয়বর্গীয়কে গ্রেফতার করে ইন্দোর পুলিশ।

```