Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

তিন মাস বেতন নেই, পাচ্ছেন না মাস্ক-গ্লাভসও, ভাটপাড়ায় বিক্ষোভ আশা কর্মীদের

দ্য ওয়াল ব্যুরো: তিন মাস ধরে বেতন না পেয়ে বিক্ষোভ দেখালেন উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার আশা কর্মীরা। তাঁদের অভিযোগ, করোনা মহামারীর সময় বাড়ি বাড়ি ঘুরে তাঁরা কর্তব্য করলেও তাঁদের মাস্ক থেকে গ্লাভস – কিছুই দেওয়া হচ্ছে না। স্যানিটাইজার পর্

তিন মাস বেতন নেই, পাচ্ছেন না মাস্ক-গ্লাভসও, ভাটপাড়ায় বিক্ষোভ আশা কর্মীদের

শেষ আপডেট: 24 April 2020 11:43

দ্য ওয়াল ব্যুরো: তিন মাস ধরে বেতন না পেয়ে বিক্ষোভ দেখালেন উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার আশা কর্মীরা। তাঁদের অভিযোগ, করোনা মহামারীর সময় বাড়ি বাড়ি ঘুরে তাঁরা কর্তব্য করলেও তাঁদের মাস্ক থেকে গ্লাভস – কিছুই দেওয়া হচ্ছে না। স্যানিটাইজার পর্যন্ত তাঁদের দেওয়া হয়নি। ভাটপাড়া পুর এলাকায় ৩০০ জন আশা কর্মী আছেন। তাঁদের অভিযোগ, বেতন চাইলেই কর্তৃপক্ষ ‘হবে, হবে’ এড়িয়ে যাচ্ছেন। তাঁরা ন্যূনতম সৌজন্য পর্যন্ত দেখাননি। বেতন না পেলে দরকারে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও তাঁরা দিয়েছেন। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এঁদের পাঁচ মাসের বেতন বাকি ছিল। আমি দু’মাস আগে পুরপ্রধানের দায়িত্ব পেয়েছি। আমি আসার পরে এই দু’মাসের বেতন মিটিয়ে দিয়েছি। আমি এই পদে আসার আগে যে বকেয়া রয়েছে চেষ্টা করব তা দিয়ে দেওয়ায়। আমি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেছি। শুধু আশা কর্মীদের টাকা নয়, এই পুরসভার প্রাক্তন কর্মীদের পেনশনের টাকাও বকেয়া রয়েছে। আমি চেষ্টা করব পুজোর আগে যতটা সম্ভব দিয়ে দেওয়ার।” আশা কর্মীদের বক্তব্য, ৩৬৫ দিন ধরে তাঁরা বাড়ি বাড়ি ঘুরে তাঁদের কর্তব্য পালন করেন। এখন তাঁরা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু এরকম বিপদের দিনেও তাঁরা কোনও মাস্ক, সানিটাইজার, গ্লাভস – কিছুই পাচ্ছেন না পুরসভা থেকে। পুরপ্রধান জানিয়েছেন যে, রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের তরফে পুরসভাকে যে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়েছিল সে সব বিলি করে দেওয়া হয়েছে যদিও তা চাহিদার তুলনায় অমেক কম। তবে সে সব তাঁরা বিলি করে দিয়েছেন। আরও বেশি পরিমাণে সে সব পেলে ভাল হয়।

```