Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আসানসোল হাসপাতালের কর্মী আবাসনে আরও তিন জনের করোনা, হীরাপুরে মৃত্যুর পরে রিপোর্ট এল কোভিড পজিটিভ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পশ্চিম বধর্মানে ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন। নতুন করে আক্রান্ত হয়েছেন আসানসোল জেলা হাসপাতালের স্টাফ কোয়ার্টার্সের সঙ্গে যুক্তদের বাড়ির লোকজন। আসানসোল জেলা হাসপাতালের স্টাফ কোয়ার্

আসানসোল হাসপাতালের কর্মী আবাসনে আরও তিন জনের করোনা, হীরাপুরে মৃত্যুর পরে রিপোর্ট এল কোভিড পজিটিভ

শেষ আপডেট: 27 July 2020 03:57

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পশ্চিম বধর্মানে ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন। নতুন করে আক্রান্ত হয়েছেন আসানসোল জেলা হাসপাতালের স্টাফ কোয়ার্টার্সের সঙ্গে যুক্তদের বাড়ির লোকজন। আসানসোল জেলা হাসপাতালের স্টাফ কোয়ার্টার্সের আরও তিন জন বাসিন্দার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাতেই উদ্বেগ বাড়ছে জেলা স্বাস্থ্য দফতরের। স্টাফ কোয়ার্টার্সের অন্য বাসিন্দারাও এতে চিন্তিত হয়ে পড়েছেন। আগেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের এক কর্মীর পজিটিভ রিপোর্ট আসার পরে তাঁর স্ত্রী, তাঁর শাশুড়ি এবং শ্যালকের সোয়াব পরীক্ষা করা হয়। তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। পরে স্টাফ কোয়ার্টার্স থেকে আরও এক মহিলার পজিটিভ রিপোর্ট আসে। তাঁদের পাঁচ জনকেই সনকা হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়। রবিবার আক্রান্তদের পরিবারের এক জন করে তিন জনের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তাঁরাও করোনায় আক্রান্ত হয়েছেন। তখন তাঁদেরও সনকায় পাঠানো হয়। হীরাপুর থানার সাঁতাডাঙার সারদাপল্লির বাসিন্দা ৫০ বছরের গৌরাঙ্গ ভুঁই শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় শনিবার আসানসোল জেলা হাসপাতালে যান। কোভিড পরীক্ষা করার জন্য লালারসের নমুনা দেন। পরে বাড়ি ফিরে আসেন। রবিবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। ইতিমধ্যেই সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তাই নিয়মমাফিক পুলিশ তাঁর দেহ সৎকারের জন্য নিয়ে যায়। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার-সহ জেলায় বেশ কয়েক জন পুলিশকর্মী করোনা পজিটিভ হওয়ায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরে। এই অবস্থায় স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত অনেকে আক্রান্ত হতে শুরু করায় জেলা স্বাস্থ্য দফতরেও উদ্বেগ বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য পরিষেবা ঠিক মতো চালু রাখার জন্য এই পরিষেবার সঙ্গে যুক্ত লোকজনের সুস্থ থাকা জরুরি। আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য দরকার পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত সকলের সুস্থ থাকা। এই দুই বিভাগে করোনার সংক্রমণ ঘটতে শুরু করায় জেলা প্রশাসনে উদ্বেগ বাড়াই স্বাভাবিক। রাজ্য সরকারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পশ্চিম বর্ধমানে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪৫। এখনও পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৮ জনের। নতুন করে ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে পশ্চিম বর্ধমানে এ পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়েছেন ৩০৫ জন। কোভিড পজিটিভের সংখ্যা ৩৩২।

```