Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

অবশেষে টানা সাত ঘণ্টা পর গুলি চালানো বন্ধ করে ধরা দিলেন ঝাড়গ্রাম পুলিশলাইনের কনস্টেবল

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: অবশেষে পরিবারের ডাকে সাড়া দিয়ে গুলি চালানো বন্ধ করে দোতলা থেকে নীচে নামলেন ঝাড়গ্রাম পুলিশলাইনের কনস্টেবল বিনোদকুমার। টানা সাত ঘণ্টা চেষ্টার পর রাত ন’টা দশ মিনিটে তিনি নেমে আসেন বলে জানা গেছে। দুপুর থেকেই ঘটনাস্থলে

অবশেষে টানা সাত ঘণ্টা পর গুলি চালানো বন্ধ করে ধরা দিলেন ঝাড়গ্রাম পুলিশলাইনের কনস্টেবল

শেষ আপডেট: 23 April 2020 16:27

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: অবশেষে পরিবারের ডাকে সাড়া দিয়ে গুলি চালানো বন্ধ করে দোতলা থেকে নীচে নামলেন ঝাড়গ্রাম পুলিশলাইনের কনস্টেবল বিনোদকুমার। টানা সাত ঘণ্টা চেষ্টার পর রাত ন’টা দশ মিনিটে তিনি নেমে আসেন বলে জানা গেছে। দুপুর থেকেই ঘটনাস্থলে রয়েছেন জেলার এসপি অমিতকুমার ভরত রাঠোর। সন্ধে নাগাদ ঘটনাস্থলে পৌঁছন বাঁকুড়া রেঞ্জের আইজি আর রাজশেখরনও। তাঁরা বারবার আবেদন করলেও গুলি চালানো বন্ধ করেননি ওই পুলিশকর্মী। এরপরেই পুরুলিয়ার কোটশিলা থেকে ঝাড়গ্রাম পুলিশ লাইনে নিয়ে আসা হয় বিনোদকুমারের স্ত্রী সুমাকুমারী, এবং তাঁর বাবা ও ভাইকে। তাঁরাও বারবার নেমে আসার জন্য অনুরোধ জানাতে থাকেন। কিন্তু কোনও অনুরোধ-আবেদনেই কাজ হচ্ছে না দেখে, কী করে ওই জুনিয়র কনস্টেবলকে বাগে আনা যাবে তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে যায় পুলিশ। শেষপর্যন্ত পরিবারের আবেদনে সাড়া দেন তিনি। এ দিন দুপুর একটা ৪০ মিনিট নাগাদ পুলিশলাইনের দোতলায় আর্মারি সেকশনের সামনে কর্তব্যরত অবস্থা্য় গুলি চালাতে শুরু করেন ওই পুলিশকর্মী। তবে গুলিতে কেউ হতাহত হননি। পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ঝাড়গ্রাম থানা থেকে ডিয়ারপার্ক সংলগ্ন নতুন পুলিশলাইনে বদলি হন তিনি। এ দিন বেলা ১১টার সময় কাজে যোগ দিতে এসেছিলেন। হঠাৎ বেলা ১টা ৪০ মিনিট নাগাদ পরপর গুলির শব্দ শুনে সচকিত হয়ে ওঠে গোটা পুলিশ লাইন। শুরু হয়ে যায় ছোটাছুটি। দেখা যায় গুলি চলছে দোতলা থেকে। এরপরেই পদস্থ পুলিশকর্তারা মাইক নিয়ে বারবার করে ওই জুনিয়র কনস্টেবলকে গুলি চালানো বন্ধ করে নীচে নেমে আসার জন্য অনুরোধ করতে থাকেন। কিন্তু তাতে কর্ণপাতই করেননি তিনি। রাস্তার দিকে নিজের এসএলআর বন্দুকটি তাক করে সমানে গুলি ছুড়তে থাকেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। লকডাউনের জন্য রাস্তাঘাট ফাঁকা। তবুও ঝাড়গ্রাম শহর থেকে ডিয়ারপার্কের দিকে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয় পুলিশ। বিরাট বাহিনী ঘিরে ফেলে গোটা এলাকা। কী কারণে ওই পুলিশকর্মী এমন ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখছে পুলিশকর্তারা। জেলার পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর বলেন, “বিনোদ কুমার নামে একজন জুনিয়র কনস্টেবল আছেন। ওঁর একটু হ্যালুসিনেশন হয়েছিল। তার জন্য ফায়ারিং করেছে। কথাবার্তা বলে ওঁকে নামানো হয়েছে। আমরা বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত করে দেখছি।”

```