Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘অনেক যন্ত্রণা পেয়েছি, এ বার বোঝ ঠ্যালা’: কোভিড শয্যা থেকে বাড়ি ফিরেই মান্নান

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দার্জিলিংয়ে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। কোভিড মুক্ত হয়ে বাড়ি ফিরতেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের ঝাঁঝিয়ে উঠলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। শুভেন্দু পর্ব নিয়ে তৃণমূলের উদ্দেশে বলেন, ‘এ তো কপালে লে

‘অনেক যন্ত্রণা পেয়েছি, এ বার বোঝ ঠ্যালা’: কোভিড শয্যা থেকে বাড়ি ফিরেই মান্নান

শেষ আপডেট: 3 December 2020 17:04

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দার্জিলিংয়ে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। কোভিড মুক্ত হয়ে বাড়ি ফিরতেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের ঝাঁঝিয়ে উঠলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। শুভেন্দু পর্ব নিয়ে তৃণমূলের উদ্দেশে বলেন, ‘এ তো কপালে লেখা ছিল। অনেক যন্ত্রণা দিয়েছে। যে কংগ্রেসের সমর্থন নিয়ে বাংলায় ক্ষমতায় এসেছিল, তাদেরই বিধায়ক ভাঙিয়েছে। খুব যন্ত্রণা হয়েছিল তখন। দলকে ভালবাসি তো। এ বার বোঝ ঠ্যালা!’ এগারো সালে বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোটের অন্যতম প্রবক্তা ছিলেন আবদুল মান্নান। সেই সময়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন মানস ভুইঞাঁ। তিনি জোটের পক্ষে ছিলেন না। ভোটের পর দেখা গিয়েছিল, কংগ্রেসের কিছু বিধায়ক শিবির বদলে তৃণমূলে যোগ দিচ্ছেন। সে বার আবদুল মান্নান জোটের পক্ষেও সওয়াল করলেও ভোটে দাঁড়াতে পারেননি। কারণ, আসন রফার সময়ে তৃণমূল জেদ ধরে বসেছিল, হুগলিতে গোঘাট আসন ছাড়া আর কোনও আসন দেবে না। তাই হয়। গোঘাট ছিল তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন। ফলে মান্নান সাহেব প্রার্থী হতে পারেননি। অধীর চৌধুরী তাঁকে মুর্শিদাবাদের কোনও আসন থেকে প্রার্থী হতে বললেও নিজের জেলার বাইরে ভোটে দাঁড়াতে রাজি হননি মান্নান। শুধু এগারো সালের নির্বাচন নয়, সে ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল ষোল সালের ভোটের পরেও। ২১১ টি আসনে জিতেছিল তৃণমূল। মে মাসে ফল প্রকাশের পর জুলাই মাসেই শুরু হয়ে যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার পালা। বৃহস্পতিবার সেই সব প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতা বলেন, “বাংলায় গণতন্ত্র বলে কিছু আছে নাকি। স্বৈরাচারী শাসন চলে। কিন্তু এ বার মজা টের পাবে। শুভেন্দু অধিকারী তরুণ নেতা। ওঁর যোগ্যতা রয়েছে। শুভেন্দু তো শুধু একা যাবে না। তৃণমূলে কেমন ধস নামে এ বার বাংলা দেখবে”। আবদুল মান্নান মুসলমান হলেও টিপিকাল সংখ্যালঘু নেতা হিসাবে তাঁর কখনও পরিচয় ছিল না। রাজনৈতিক দর্শনেও উদারপন্থী মানুষ। এদিন তিনি বলেন, “ওরা ভাবছে সংখ্যালঘু ভোট দিয়ে উতরে যাবে। কিন্তু সংখ্যালঘুদেরও মোহভঙ্গ হয়েছে। বাংলায় সংখ্যালঘু ভোটের সবটা তৃণমূল এ বার পাবে না”। ২০১১ সালে যেমন তৃণমূলের সঙ্গে জোটের উদ্যোগ ছিল মান্নান সাহেবের, তেমনই ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটের হোতাও তিনি। কারও কারও দোষে সেই জোট যে সে সময়ে পূর্ণতা পায়নি সে ব্যাপারে তাঁর আক্ষেপ রয়েছে। কারণ, দেখা গিয়েছিল ৩৭ শতাংশ ভোট পেয়েছিল বাম-কংগ্রেস জোট। পারস্পরিক সমন্বয়, আসন বন্টন, যৌথ প্রচার আরও ভাল হলে ভোট শতাংশ এবং আসন আরও বাড়তে পারত বলেই তাঁর মত। এ বারও বাম-কংগ্রেস জোটের পক্ষেই তিনি। কোভিড মুক্ত হলেও শরীরের দুর্বলতা এখনও যায়নি। তবে স্বভাবসুলভ ভাবেই এদিন বলেন, “আর সাত দিন। তারপরই বেরোব।”

```