Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ডোমজুড়ে চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে ছিনতাই, আশি হাজার টাকা খোয়ালেন ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো: চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে আশি হাজার টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনা ডোমজুড়ের। মঙ্গলবার রাতে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে এক ব্যবসায়ীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। পরপর একই ছকে দুবার ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এ

ডোমজুড়ে চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে ছিনতাই, আশি হাজার টাকা খোয়ালেন ব্যবসায়ী

শেষ আপডেট: 25 August 2021 10:30

দ্য ওয়াল ব্যুরো: চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে আশি হাজার টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনা ডোমজুড়ের। মঙ্গলবার রাতে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে এক ব্যবসায়ীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। পরপর একই ছকে দুবার ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বীরেন্দ্র সাউ নামের ওই ব্যবসায়ী জানান, রাত পৌনে আটটা নাগাদ দোকানের ঝাঁপ বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ রাস্তায় তিনজন যুবক তাঁকে ঘিরে ধরে। এরপর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে তাঁকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। বীরেন্দ্র বাবুর হাতে ছিল টাকার ব্যাগ। সেখানে থেকে আশি হাজার টাকা ছিনিয়ে নেবার সময় তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। চোখে ছিটিয়ে দেওয়া হয় লঙ্কা গুঁড়ো। এরপরই তাঁর টাকা, মোবাইল ফোন আর বাইক ছিনতাই করে ছয় নম্বর জাতীয় সড়ক ধরে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা ওই ব্যবসায়ীকে রাস্তা থেকে উদ্ধার করেন। বাঁকরার এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন। সোমবার দুপুরে ডোমজুড় থানা এলাকার বাঁকড়ায়ও এমনই এক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। প্রকাশ্য দিবালোকে মদের দোকানের এক কর্মচারীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে একই কায়দায় দশ লক্ষ টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। উদ্ধার হয় ছয় লক্ষ টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ছকে ছিনতাই! অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। দুটো ঘটনার মধ্যে যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

```