
শেষ আপডেট: 1 February 2019 09:00
তা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এ জন্য সরকারের খরচ হবে বছরে ৭ হাজার কোটি টাকা। এ ছাড়াও ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোনও কৃষক বা কৃষি শ্রমিকের মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার।
ঘটনা হল, শুক্রবার বাজেটে পীযূষ গোয়েল জানিয়েছেন, যে সব কৃষকের ২ হেক্টর বা তার কম জমি রয়েছে, তাদের বছরে ৬ হাজার টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার। ২ হেক্টর মানে ৪.৯৪ একর জমি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানিয়েছে, এক একর পর্যন্ত জমিতে চাষ করলে কৃষকরা সর্বোচ্চ ৫ হাজার টাকা করে প্রতি বছর পাবেন। এবং দুই সরকারই জানিয়েছে, এই অনুদান দেওয়ার জন্য তারা পরস্পরের উপর নির্ভরশীল হবে না। অর্থাৎ ‘প্রধানমন্ত্রী কিষাণ’ প্রকল্পের আওতায় কেন্দ্র নিজের ক্ষমতায় এই টাকাটা দেবে। রাজ্য সরকারের এতে কোনও অংশীদারিত্ব থাকবে না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তেমনই জানিয়েছিলেন।
এবং যদি তাই হয়, তা হলে বাংলার কোনও কৃষক এক একর জমিতে চাষ করলেই ৬০০০ টাকা + ৫০০০ টাকা তথা মোট ১১ হাজার টাকা পাওয়ার কথা। এক একরের চেয়ে ছোট জমি হলে মোদী সরকার অবশ্য অনুদান কমাবে না। তিনি বছরে ৬ হাজার টাকাই অনুদান পাবেন। কিন্তু আনুপাতিক হারে অনুদান কম দেবে রাজ্য সরকার। তবে জমির আয়তন যতই ছোট হোক, রাজ্য সরকার প্রত্যেক কৃষককে বছরে ন্যূনতম ১ হাজার টাকা করে দেবে।
সব মিলিয়ে বাংলার চাষিদের জন্য ভোট বছরে যে প্রায় লটারি লেগে গেল, তা নিয়ে সন্দেহ নেই। বিশেষ করে রাজ্য সরকার যেমন জানিয়েছে, প্রথম কিস্তির টাকা কিছুদিনের মধ্যে দেওয়া হবে। তেমনই শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীও জানিয়েছেন, খুব শিগগির প্রথম কিস্তির ২ হাজার টাকা পেয়ে যাবেন চাষিরা।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা তো আগেই ঘোষণা করে দিয়েছি। ওরা তো আমাদের টুকলি করেছে। আমরা এক একরে ৫ হাজার টাকা দেওয়ার কথা বলছি। ওরা চিটিং করছে। ২ হেক্টরে ৬ হাজার টাকা দেবে বলছে। কিন্তু আগে তো সরকারে আসুক!"
কিন্তু মুখ্যমন্ত্রীর এই যুক্তি খন্ডন করে বিজেপি মুখপাত্ররা বলেন, বাংলার কৃষকদের ধোঁকা দিচ্ছে তৃণমূল। বাস্তব হল, বাংলায় ৯০ শতাংশ কৃষকের কাছে এক লপ্তে বড় জমি নেই। অধিকাংশ কৃষকের জমির আয়তন এক একরের থেকে ছোট। ফলে নবান্নের নোটিফিকেশন অনুযায়ী এরা কেউ ৫ হাজার টাকা করে বছরে পাবে না। হিসাব মতো বেশির ভাগ চাষি বছরে মাত্র ১ হাজার টাকা পাবে। কিন্তু মোদী সরকার এ দিন যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার ফলে তস্য ছোট কৃষক, প্রান্তিক চাষি থেকে শুরু করে প্রায় ৫ একর পর্যন্ত জমির মালিক বছরে ৬ হাজার টাকা করে কেন্দ্রের অনুদান পাবেন। সার্বিক এই ছবিটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে, কে বেশি কৃষক দরদি।