Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অসমে পাঁচ বাঙালি খুন: সীমান্তে সেনা অভিযান, বিক্ষোভ বাংলাতেও

দ্য ওয়াল ব্যুরো: দাবানলের মতো ছড়িয়ে পড়িয়েছিল খবর। রাত পেরিয়ে সকাল হতেই অসমের জায়গায় জায়গায় শুরু হয়ে গেল বনধ। বিক্ষোভের আগুন জ্বলছে উত্তর-পূর্বের এই রাজ্যে। বৃহস্পতিবার সন্ধেবেলা পাঁচ বাঙালিকে খুন করেছে জঙ্গিরা। ডেকে নিয়ে গিয়ে লাইন দিয়ে দাঁ

অসমে পাঁচ বাঙালি খুন: সীমান্তে সেনা অভিযান, বিক্ষোভ বাংলাতেও

শেষ আপডেট: 2 November 2018 07:19

দ্য ওয়াল ব্যুরো: দাবানলের মতো ছড়িয়ে পড়িয়েছিল খবর। রাত পেরিয়ে সকাল হতেই অসমের জায়গায় জায়গায় শুরু হয়ে গেল বনধ। বিক্ষোভের আগুন জ্বলছে উত্তর-পূর্বের এই রাজ্যে। বৃহস্পতিবার সন্ধেবেলা পাঁচ বাঙালিকে খুন করেছে জঙ্গিরা। ডেকে নিয়ে গিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলা হয় তাঁদের। প্রাথমিক সন্দেহের তির উগ্রপন্থী সংগঠন আলফা (স্বাধীন) গোষ্ঠীর দিকে। যদিও সংযুক্ত মুক্তিবাহিনী, অসম (স্বাধীন)-এর তরফে বিবৃতি দিয়ে এই ঘটনায় তাদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে। বৃহস্পতিবার রাতেই তিনসুকিয়ার খেরবাড়ি এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপুলিশের শীর্ষ কর্তারা। কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার রাতেই টুইট করে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন। শুক্রবার সকাল থেকেই অসম-অরুণাচল এবং অসম-মায়ানমার সীমান্তে শুরু হয়ে গিয়েছে সেনা অভিযান। চলছে তল্লাশি। সমস্ত পয়েন্টে নাকা চেকিং করছে অসম রাইফেলসের বিশেষ বাহিনী। আরও পড়ুন: উদ্বিগ্ন ছিলেনই, পাঁচ বাঙালি খুনের পর ফের গর্জে উঠলেন মমতা  অসমের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুরু হয়েছে ১২ ঘণ্টার বনধ। রেল অবরোধ, সড়ক অবরোধে বিপর্যস্ত গোটা অসম। সারাভারত নমঃশূদ্র সমাজের পক্ষ থেকে সীমান্ত এলাকায় পিকেটিং-এর ডাক দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সন্দেহভাজন দু’জন আলফা নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অসমের ঘটনায় বৃহস্পতিবার রাতেই টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করে ডাক দিয়েছিলেন প্রতিবাদের। শুক্রবার রাজ্যের সর্বত্র বিক্ষোভে নামছে তৃণমূল কংগ্রেস। দুপুরে যাদবপুর ৮-বি বাসস্ট্যান্ড থেকে মিছিল হবে হাজরা পর্যন্ত। মিছিলের নেতৃত্বে থাকবেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলায় প্রতিবাদ কর্মসূচিতে নামবে বাংলার শাসক দল। মিছিলের ডাক দিয়েছে সিপিএম-ও। দলের কলকাতা জেলা কমিটির ডাকে শুক্রবার বিকেলে ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত মিছিল করবে তারা। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```