Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শহিদ সেনাদের পরিবারের পাশে দাঁড়াতে অভিষেকের তিন মাসের বেতন দান

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামার শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে সাংসদ হিসেবে নিজের তিন মাসের বেতন দান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদের তরফে তাঁর আইনজীবী সঞ্জয় বসু এবং তৃণমূল নেতা কর্নেল দীপ্তাংশু চৌ

শহিদ সেনাদের পরিবারের পাশে দাঁড়াতে অভিষেকের তিন মাসের বেতন দান

শেষ আপডেট: 24 February 2019 15:15

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামার শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে সাংসদ হিসেবে নিজের তিন মাসের বেতন দান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদের তরফে তাঁর আইনজীবী সঞ্জয় বসু এবং তৃণমূল নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী ইস্টার্ন কম্যান্ডের হেড কোয়ার্টারে গিয়ে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন ব্রিগেডিয়ার মোহিত মালহোত্রার হাতে। পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয় ৪০ জন সিআরপিএফ জওয়ানের। শ্রীনগর-জম্মু হাইওয়েতে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় সেনাবাহিনীর কনভয়। এই হামলায় দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। সেই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠলেও সে দিকে হাঁটেননি অভিষেক। ঘটনার কয়েকদিন পরেই বজবজে একটি অনুষ্ঠানে যুব তৃণমূল সভাপতি বলেন, আমার ছেলে হলে আমি সেনাবাহিনীতে পাঠাব। সেনাবাহিনীকে শক্তিশালী করতে প্রতিটি পরিবার থেকে একজন করে সেনাবাহিনীতে যোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তরুণ এই সাংসদ। বারবার বুঝিয়েছেন তিনি এ ব্যাপারে কতটা সংবেদনশীল। সিদ্ধান্ত নিয়েছিলেন সাংসদ হিসেবে নিজের তিন মাসের দান করবেন শহিদ সেনাদের পরিবারগুলির পাশে দাঁড়াতে।   তৃণমূলের বিরোধী রাজনীতির বৃত্তে থাকা মানুষজনও যুব সভাপতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে আবার এ-ও বলেছেন, যদি দেশের সব সাংসদ অভিষেকের পথে হাঁটতেন তাহলে আরও ভাল হতো।

```