Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মমতাকে গান লিখে দিতে বলতেন বাপ্পি লাহিড়ি, স্মৃতি হাতড়ালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে দেশপ্রিয় পার্কে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে তিনি সদ্যপ্রয়াত সুরকার বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেন আরও একবা

মমতাকে গান লিখে দিতে বলতেন বাপ্পি লাহিড়ি, স্মৃতি হাতড়ালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

শেষ আপডেট: 21 February 2022 16:50

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে দেশপ্রিয় পার্কে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে তিনি সদ্যপ্রয়াত সুরকার বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেন আরও একবার। সেইসঙ্গে জানান, বাপ্পি লাহিড়ি তাঁকে গান (Song) লিখে দেওয়ার অনুরোধ করতেন হামেশাই। আনিস হত্যার বিচার চেয়ে গঙ্গাপাড়ের মিছিলে পদ্মাপাড়ের একুশ আবেগ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ছাত্র-যুবদের মন কেড়েছিলেন বাপ্পি লাহিড়ি। ওঁর গানগুলো আজকালকার ছেলেমেয়েরা পছন্দ করে। আমার সাথে দেখা হলেই উনি বলতেন, মমতা তুমি দুটো গান লিখে দাও না, আমি একটু গাইব। https://youtu.be/C_Nwv3BB08E কিংবদন্তি সুরকারকে একটা গান লিখে দিয়েওছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সে গান আর তিনি করে উঠতে পারেননি। মমতা আরও বলেন, ‘মঙ্গলদীপ জ্বেলে’ গানটাও গেয়েছিলেন বাপ্পি লাহিড়ি। গানের সেই স্বর্ণযুগ কোনওদিন আর ফিরে আসবে না, আক্ষেপ মুখ্যমন্ত্রীর। সুরের জগতে শূন্যতা রেখে পরলোকে পাড়ি দিয়েছেন লতা মঙ্গেশকর আর বাংলার ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁদের মৃত্যু নিয়েও এদিন শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সন্ধ্যা মুখোপাধ্যায় মারা যাওয়ার পর স্মৃতিচারণায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় তাঁকে ফোন করে গান শোনাতে বলতেন। অনেকবার ‘গীতশ্রী’কে গান শুনিয়েওছেন তিনি। এবার বাপ্পি লাহিড়ি নিয়েও অনুরূপ স্মৃতি ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী। বললেন বাপ্পি লাহিড়ি তাঁর কাছে গান লিখে দেওয়ার অনুরোধ রেখেছিলেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```