Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

রাজ্য সম্মেলন থেকে সংগঠনে ৬০ শতাংশ নতুন মুখ আনল এসএফআই

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার এসএফআই-এর (SFI) রাজ্য সম্মেলন শেষ হয়েছে নবদ্বীপে। এবার ৬০ শতাংশই নতুন মুখ। ২৭ জনের সম্পাদকমন্ডলী তৈরি হয়েছে। ৯৯ জনের কমিটি হয়েছে। ফের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতীক উর রহমান। এবং সৃজন ভট্টাচার্য্য সম্পাদক নির্বা

রাজ্য সম্মেলন থেকে সংগঠনে ৬০ শতাংশ নতুন মুখ আনল এসএফআই

শেষ আপডেট: 24 September 2021 17:56

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার এসএফআই-এর (SFI) রাজ্য সম্মেলন শেষ হয়েছে নবদ্বীপে। এবার ৬০ শতাংশই নতুন মুখ। ২৭ জনের সম্পাদকমন্ডলী তৈরি হয়েছে। ৯৯ জনের কমিটি হয়েছে। ফের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতীক উর রহমান। এবং সৃজন ভট্টাচার্য্য সম্পাদক নির্বাচিত হয়েছেন। এসএফআই-এর ৩৭তম এই রাজ্য সম্মেলনে তিনদিন বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। সহিদুল মঞ্চে ( নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চ) শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, পতাকা উত্তোলন ও শহীদদের উদ্দেশ্যে নীরবতা পালনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। এদিন সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, 'ছাত্র সংগঠন, তাই এবার বেশিরভাগ মুখই নতুন। শিক্ষা সংক্রান্ত আন্দোলনের ওপরই বেশি জোর দেওয়া হবে। খুব বেশি সারদা-নারদা হয়ে যাচ্ছিল। এবার তা বন্ধ করে শুধুই শিক্ষাঙ্গন, ক্যাম্পাস, ডিজিটাল ডিভাইস, শিক্ষা নিয়ে আন্দোলন হবে।'

```