Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

তিন চাকার টোটো যেন বাসের মতো লম্বা, এদিকে চলছে ভ্যানের মোটরে! অদ্ভুত গাড়ি দাপাচ্ছে মায়াপুরে

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন টোটোকে টেনে লম্বা করা হয়েছে। বাড়ানো হয়েছে সিট। সব মিলে ১৬ জন বসতে পারে তাতে। তবে চাপাচাপি করলে ২০-২২ জনও হয়ে যায়। অর্থাৎ একরকম মিনিবাসই বলা যায়। অথচ চাকা কিন্তু তিনটে! অদ্ভুতদর্শন এই যান ছোটদের খেলনার দোকানে দেখতে

তিন চাকার টোটো যেন বাসের মতো লম্বা, এদিকে চলছে ভ্যানের মোটরে! অদ্ভুত গাড়ি দাপাচ্ছে মায়াপুরে

শেষ আপডেট: 9 June 2023 15:17

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন টোটোকে টেনে লম্বা করা হয়েছে। বাড়ানো হয়েছে সিট। সব মিলে ১৬ জন বসতে পারে তাতে। তবে চাপাচাপি করলে ২০-২২ জনও হয়ে যায়। অর্থাৎ একরকম মিনিবাসই বলা যায়। অথচ চাকা কিন্তু তিনটে! অদ্ভুতদর্শন এই যান ছোটদের খেলনার দোকানে দেখতে পাওয়া যায় মাঝেমাঝে। তবে এবার দেখা গেল এমনই গাড়ি ঘুরে বেড়াচ্ছে এই রাজ্যেই।

মায়াপুরের রাস্তায় এই ধরনের মোটর ভ্যান আজকাল খুব চলছে। মাথায় ছাদ ঢাকা এই তিনচাকার লম্বা গাড়িতে দিব্যি চড়ছেন যাত্রীরা। যেহেতু বিজ্ঞানসম্মত ভাবে তৈরি নয়, তাই ত্রুটি রয়েছে অনেক। ফলে একরকম জীবনের ঝুঁকি নিয়েই তাতে চলাচল করছেন যাত্রীরা। শুধু চলাচল বলা ভুল, রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে নতুন এই গাড়িগুলো।

মায়াপুর ইসকনের চার নম্বর গেট থেকে মায়াপুর চৈতন্য মঠ, বল্লালদিঘি, চাঁদকাজির, রাজাপুর জগন্নাথ মন্দির দর্শনে তীর্থযাত্রীদেরও নিয়ে যাচ্ছে ওই গাড়িগুলো। মাথা পিছু ভাড়া ৫০ থেকে ৬০ টাকা। নতুন ধরনের দেখতে গাড়ি এবং একসঙ্গে অনেকে চাপতে পারার জন্য ভালই ভিড় হচ্ছে। কিন্তু এই যান যে মোটেই নিরাপদ নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। বস্তুত, যন্ত্রচালিত মোটর ভ্যানের চারিদিক ঘিরে মাথায় ছাদ লাগিয়ে ছোটখাট চারচাকার মতো দেখতে এই গাড়ি তৈরি হয়েছে। তাতেই অবাধে উঠছে যাত্রী।

ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন নড়ে বসেছে এই গাড়ি নিয়ে। গাড়িগুলি যে যাত্রীবাহী নয়, কেবল মাল বহন করার জন্য, সে কথা জানিয়ে প্রতিটা থানায় চিঠিও দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া গাড়িগুলির কোনও পলিউশন সার্টিফিকেটও নেই। আর যে কোনও সময় দুর্ঘটনা তো ঘটতেই পারে।

ধানবাদের খোলামুখ খনিতে ফের ধস! মৃত ১ শিশু-সহ তিন, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের


```