Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'ফতোয়া', সংবাদমাধ্যমে বলা যাবে না দাবিদাওয়ার কথা

দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (Netaji Subhas Open University) বহুদিন ধরেই 'এক নেই রাজ্য'। দীর্ঘদিন শূন্য থাকার পর কিছুদিন আগে নিয়োগ করা হয়েছে অস্থায়ী উপাচার্য। অস্থায়ী রেজিস্ট্রারও। শূন্য অধ্যাপকদের একাধিক পদ। তা

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'ফতোয়া', সংবাদমাধ্যমে বলা যাবে না দাবিদাওয়ার কথা

শেষ আপডেট: 17 July 2023 16:37

দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (Netaji Subhas Open University) বহুদিন ধরেই 'এক নেই রাজ্য'। দীর্ঘদিন শূন্য থাকার পর কিছুদিন আগে নিয়োগ করা হয়েছে অস্থায়ী উপাচার্য। অস্থায়ী রেজিস্ট্রারও। শূন্য অধ্যাপকদের একাধিক পদ। তা নিয়ে বহুদিন ধরেই সরব বিশ্ববিদ্যালয়ের সব স্তরের কর্মচারী। নীরব রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।

কিন্তু এই অচলাবস্থা, পরিকাঠামোর অভাব নিয়ে এখন থেকে মুখ খোলা যাবে না সংবাদমাধ্যমে। এমনই নির্দেশ জারি করেছেন অস্থায়ী রেজিস্ট্রার স্বয়ং।

স্বভাবতই বিশ্ববিদ্যালয়ের (Netaji Subhas Open University) অন্দরে তা নিয়ে তুমুল অসন্তোষ তৈরি হয়েছে। শিক্ষক-অশিক্ষক দু 'পক্ষই ক্ষুব্ধ রেজিস্ট্রারের ফতোয়ায়।

তাদের বক্তব্য, এই নির্দেশিকা বাক স্বাধীনতার হরণ (Right to Speech)। শিক্ষক-অশিক্ষক সকলেরই দাবিদাওয়া নিয়ে মুখ খোলার অধিকার আছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই কর্মচারীরা সরব। সমস্যার সমাধান না করে কর্মীদের সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে।

শিক্ষক সমিতির পক্ষে অধ্যাপক মনন কুমার মণ্ডল বলেন, ওই নির্দেশিকা বেআইনি। শিক্ষক - অশিক্ষক সকলের জন্যই অবমাননাকর। নির্দেশিকা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন করা হবে।

সরকারি কর্মীদের একাংশের যোগসাজশে আবাস যোজনায় দুর্নীতি? তদন্তের নির্দেশ বিচারপতির


```