Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাড়ি গিয়ে বুদ্ধবাবুকে দেখে এলেন নওসাদ, সঙ্গে নিলেন কই আর শিঙি মাছ

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadev Bhattacharyya) দেখে এলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Naushad Siddiqi) । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য দেশি কই আর শিঙি মাছ নিয়ে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বু

বাড়ি গিয়ে বুদ্ধবাবুকে দেখে এলেন নওসাদ, সঙ্গে নিলেন কই আর শিঙি মাছ

শেষ আপডেট: 31 August 2023 09:48

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadev Bhattacharyya) দেখে এলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Naushad Siddiqi) । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য দেশি কই আর শিঙি মাছ নিয়ে গিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার সকালে বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে উপস্থিত হন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Naushad Siddiqi)। এই সাক্ষাৎকার নেহাতই সৌজন্য বলেই দু তরফের দাবি। ফুসফুসে সংক্রমণ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছনোয় ২৯ জুলাই আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুদ্ধবাবুকে ৷ ১১ দিন চিকিৎসার পর বাড়ি ফেরেন তিনি। এখন বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাঁকে। হাসপাতালেও বুদ্ধবাবুকে দেখতে গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক।

বুদ্ধবাবুর বাড়ি থেকে বেড়িয়ে এদিন নওসাদ বলেন, “হাসপাতাল থেকে তিনি ফেরার পরই ভেবেছিলাম একদিন দেখা করব। আজ ওঁর সঙ্গে দেখা হয়নি। উনি বিশ্রাম নিচ্ছিলেন। তবে মীরাদেবীর সঙ্গে কথা হয়েছে। তাঁর কাছেই ওঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছি।”বুদ্ধবাবুর স্বাস্থ্যের কথা ভেবে এদিন দেশি কই এবং শিঙি মাছ নিয়ে গিয়েছিলেন নওসাদ।

গত বিধানসভা ভোটে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট করেছিল আইএসএফ। নাম হয় সংযুক্ত মোর্চা। সেই জোটের জয়ী প্রার্থী নওসাদ। এদিন বুদ্ধবাবুকে তিনি দেখতে যাওয়ায় ফের রাজনীতিই সামনে এসেছে। তবে তা উড়িয়ে দিয়েছেন ফুরফুরার পীরজাদা।

আরও পড়ুন: নওসাদকে ফের তলব সিআইডি-র, ভাঙড়ের খুনের মামলায় চার দিনে দু'বার হাজিরা ভবানী ভবনে


```