
শেষ আপডেট: 11 April 2023 10:57
দ্য ওয়াল ব্যুরো: জনজাতির স্বীকৃতির দাবি নিয়ে সরব হয়েছে রাজ্যের কুড়মি (Kurmi) সমাজ। লাগাতার পথ ও রেল অবরোধ চলে। আগেও একই দাবিতে পথে নেমেছিল তারা। দিন কয়েক ধরে ফের সেই আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। মঙ্গলবার কুড়মি সমাজের পাঁচ সদস্যের দল নবান্নে (Nabanna) আসে, সেখানে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন। তবে সেই বৈঠকে কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলে দাবি কুড়মি সমাজের প্রতিনিধি দলের!
সোমবার দুপুর নাগাদ নবান্নে আসে রাজেশ মাহাতোর নেতৃত্বে কুড়মিদের একটি প্রতিনিধি দল। মুখ্যসচিবের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করে তারা। সূত্রের খবর, সেখানে নিজেদের একাধিক দাবি তুলে ধরেন কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিরা।
বৈঠক শেষে বেরিয়ে ওই প্রতিনিধি দল জানায় যে, এই বৈঠকে খুশি নন তারা। রাজ্য সরকার তাদের মূল দাবি মানছে না। এদিনের বৈঠকে সিআরআই জাস্টিফিকেশন নিয়ে কমিটি গঠনের দাবি তুলেছিল তারা। কিন্তু তাদের এই দাবি মানতে চাননি মুখ্যসচিব। তাই এই সফল হয়নি বলে জানাল প্রতিনিধি দল।
রাজ্যের সঙ্গে বৈঠক ইতিবাচক না হওয়ায় পরবর্তী কী পদক্ষেপ নেবে কুড়মিরা? প্রতিনিধি দল জানায়, এখনই তারা পরবর্তী কী কর্মসূচি নেবে সেটা ঠিক নেই। আগে এই নিয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ফের একবার জাতীয় সড়ক বা রেল অবরোধ হতে, পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।
সিপিএমের ছাত্র-যুবদের রণংদেহি মেজাজ বারাসতে, গেট ভাঙল জেলা পরিষদের, মার পুলিশকেও