Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হৃদরোগে মৃত প্রৌঢ়, করোনা আতঙ্কে এলেন না কেউ, হিন্দু ব্যক্তির সৎকার করলেন মুসলিম পড়শিরা

দ্য ওয়াল ব্যুরো: হিন্দু প্রতিবেশীর মৃতদেহ সৎকারে হাত লাগালেন মুসলিম সম্প্রদায়ের প্রতিবেশীরা। বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২৫ নং ওয়ার্ডের সম্প্রীতির নজির গড়ল রাজ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই হৃদরোগে

হৃদরোগে মৃত প্রৌঢ়, করোনা আতঙ্কে এলেন না কেউ, হিন্দু ব্যক্তির সৎকার করলেন মুসলিম পড়শিরা

শেষ আপডেট: 27 August 2020 13:47

দ্য ওয়াল ব্যুরো: হিন্দু প্রতিবেশীর মৃতদেহ সৎকারে হাত লাগালেন মুসলিম সম্প্রদায়ের প্রতিবেশীরা। বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২৫ নং ওয়ার্ডের সম্প্রীতির নজির গড়ল রাজ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৬১ বছরের রঘুনাথ কুমার। হঠাৎই খবর ছড়িয়ে পড়ে করোনায় মারা গেছেন তিনি। ফলে আত্মীয়স্বজনর আসেননি। পরিবারের সদস্যরাও হাত লাগাতে চাননি। সমস্যায় পড়েন রঘুনাথবাবুর স্ত্রী। এমনই সময়ে এগিয়ে আসেন প্রতিবেশী যুবক শেখ পিয়ার আলি। তিনিই সঙ্গে ডেকে নেন আশপাশের সঙ্গীসাথীদের। তার পরে তাঁরা নিজেরাই উদ্যোগ নিয়ে রঘুনাথ বাবুর মৃতদেহ উলুবেড়িয়ার উত্তর জগদীশপুর শতমুখী শশ্মানে নিয়ে গিয়ে দেহ সৎকারের ব্যবস্থা করেন। বিপদের দিন প্রতিবেশীদের এই সহায়তার কাছে কৃতজ্ঞ রঘুনাথবাবুর স্ত্রী। শেখ পিয়ার আলি অবশ্য জানান, কোনও আত্মীয় মারা গেলে সকলে যে কাজটা করেন, তিনিও সেটাই করেছেন।

```