Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Murshidabad: গ্রামের মহিলাকে প্রেমের প্রস্তাব! যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরাল সালিশিসভার প্রধানরা

দ্য ওয়াল ব্যুরো: এক বধূকে প্রেমের প্রস্তাব দেওয়ায় সালিশিসভা ডেকে যুবককে জুতোর মালা পরিয়ে গ্রাম (Murshidabad) ঘোরানোর অভিযোগ উঠল মোড়লদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ার কেশাইপুরে। সেই ভিডিও নেটমাধ্যমে ভাই

Murshidabad: গ্রামের মহিলাকে প্রেমের প্রস্তাব! যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরাল সালিশিসভার প্রধানরা

শেষ আপডেট: 24 May 2022 15:15

দ্য ওয়াল ব্যুরো: এক বধূকে প্রেমের প্রস্তাব দেওয়ায় সালিশিসভা ডেকে যুবককে জুতোর মালা পরিয়ে গ্রাম (Murshidabad) ঘোরানোর অভিযোগ উঠল মোড়লদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ার কেশাইপুরে। সেই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হতেই ঢি ঢি পড়ে গিয়েছে এলাকায়। কেশাইপুরের সেই মহিলার অভিযোগ, তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছেন ওই যুবক।

আরও পড়ুন: দিদির জন্য আচার-আমসত্ত, সাইকেলে কালীঘাটের পথে মালদহের ছোট্ট সায়ন্তিকা

জানা গেছে, গত বৃহস্পতিবার সালিশিসভা ডাকা হয় কেশাইপুর গ্রামে। সেখানে ওই যুবককে ধরেবেঁধে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। এরপর তাঁকে গ্রামে ঘোরানোর নিদান দেয় সালিশিসভার বিচারকরা। যুবককে ওই অবস্থায় গ্রামে ঘোরানোর ভিডিও-ও ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘দ্য ওয়াল’।

অভিযোগকারিণীর বক্তব্য, ‘‘সবজিহাট সংলগ্ন এলাকার বাসিন্দা অপরিচিত ওই যুবক আমার মোবাইল নম্বর চেয়েছিল। আমাকে প্রেমের প্রস্তাবও দেয়। গ্রামের মোড়লদের এ কথা বলতেই তাঁরা ওকে ‘উপযুক্ত শিক্ষা’ দেওয়ার ব্যবস্থা করেন।’’

Debate : যুক্তি, তর্ক আর বিশ্বাস

তবে সালিশিসভায় এ হেন নিদান দেওয়া নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন সুবীর বিশ্বাস নামে স্থানীয় এক মানবাধিকার কর্মী। তিনি বলেন, ‘‘যুবকের এই প্রস্তাব নিয়ে আপত্তি থাকতেই পারে। কিন্তু তার শিক্ষা দিতে গিয়ে এমন শাস্তি খুব খারাপ উদারহণ।’’


```