Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মুর্শিদাবাদে সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল ৩ জনের, আশঙ্কাজনক ১ জন

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সোমবার সকালে ভয়াবহ ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায়। সেপটিক ট্যাঙ্কে (septic tank) পড়ে মৃত্যু ৩ যুবকের। এক ব্যক্তির বাড়িতে কাজ করতে এসেছিলেন ৪ জন। প্রথমে একজন পড়ে গিয়েছিলেন বিষাক্ত ট্যাঙ্কের

মুর্শিদাবাদে সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল ৩ জনের, আশঙ্কাজনক ১ জন

শেষ আপডেট: 18 September 2023 03:42

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সোমবার সকালে ভয়াবহ ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায়। সেপটিক ট্যাঙ্কে (septic tank) পড়ে মৃত্যু ৩ যুবকের। এক ব্যক্তির বাড়িতে কাজ করতে এসেছিলেন ৪ জন। প্রথমে একজন পড়ে গিয়েছিলেন বিষাক্ত ট্যাঙ্কের মধ্যে। তারপর তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরও ২ জনের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মাদারতলা এলাকার আরসেলিম শেখের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের (septic tank) কাজ করতে এসেছিলেন মোট ৫ জন।

সেখানেই আচমকা রজব শেখ নামে এক কর্মী আচমকা পড়ে যান সেপটিক ট্যাঙ্কের মধ্যে। তারপর তাঁকে বাঁচাতে গিয়ে ট্যাঙ্কের মধ্যে নামেন আরও ৩ জন। সেপটিক ট্যাঙ্কের ভিতরের বিষাক্ত গ্যাসের প্রভাবে অজ্ঞান হয়ে যান সকলেই। পরে এই ৪ জনকে বাঁচাতে নেমেছিলেন আরও একজন।

জানা গেছে, সেপটিক ট্যাঙ্কটি তৈরি হয়েছিল ৩ মাস আগে। প্রচুর বিষাক্ত গ্যাস জমা হয়েছিল এর ভিতরে। সেই কারণেই শাটারিং সেন্টারিং-এর কাজ করতেই এসেছিলেন ওই শ্রমিকরা। সেই কাঠের কাজ করতেই প্রথমে নেমেছিলেন রজব শেখ। এরপরই তিনি অজ্ঞান হয়ে যান। সাড়া শব্দ না পেয়ে তাঁকে উদ্ধার করতে নেমেছিলেন বাকিরা।

বেশ কিছুক্ষণ পর স্থানীয়দের সহযোগিতায় তোলা হয় ওই ৫ জনকে। হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে রজব শেখ, মাজু শেখ এবং মনিরুল শেখ এই ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের তরফে। হাসপাতালে ভর্তি এখনও ২ জন। প্রসঙ্গত, ১ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

ফের চিতাবাঘের হানা লোকালয়ে, আহত ৩ নাবালক, আতঙ্কে স্থানীয়রা


```