Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ডায়মন্ড হারবারে নিয়োগ দুর্নীতির অভিযোগ, পুরসভাকে নোটিস পাঠাল ইডি

দ্য ওয়াল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতির (Municipal Recruitment Corruption) অভিযোগে এবার ডায়মন্ড হারবার পুরসভাকে (Diamond Harbor Municipality) নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়ে পুরসভা কর্তৃপক্

ডায়মন্ড হারবারে নিয়োগ দুর্নীতির অভিযোগ, পুরসভাকে নোটিস পাঠাল ইডি

শেষ আপডেট: 30 August 2023 08:17

দ্য ওয়াল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতির (Municipal Recruitment Corruption) অভিযোগে এবার ডায়মন্ড হারবার পুরসভাকে (Diamond Harbor Municipality) নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়ে পুরসভা কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে তদন্তকারী সংস্থার তরফে।

সূত্রের খবর, ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি ও ডি পদে নিয়োগ হয়েছিল। ওই নিয়োগে (Municipal Recruitment Corruption) বেনিয়মের অভিযোগ উঠেছে।

জানা গেছে, ওই সময় গ্রুপ সি ও ডি পদে ১৬ জনকে নিয়োগ করা হয়েছিল। অভিযোগ, ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমেই ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ করা হয়েছিল। তদন্তকারী সংস্থার দাবি, জেরায় এবিষয়ে অয়ন শীলের কাছ থেকেই মিলেছে একাধিক তথ্য।তারই ভিত্তিতে পুরসভাকে নোটিস পাঠিয়ে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে ডায়মন্ড হারবার পুরসভার (Diamond Harbor Municipality) চেয়ারম্যান প্রণব দাস বলেন, ইডি যা তথ্য চেয়েছে সবই পাঠানো হচ্ছে। ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান ছিলেন তৃণমূলের মীরা হালদার। তাঁর আমলেই নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ উড়িয়ে মীরাদেবী বলেন, “যে কেউ দুর্নীতির অভিযোগ করতেই পারে। কিন্তু নিয়ম মেনেই নিয়োগ করা হয়েছিল। কোনও বেনিয়ম হয়নি। ”

আরও পড়ুন: তৃণমূলের পুরসভা এবং সিপিএমের কমিটির দখলে হেরিটেজ ভবন, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের


```