Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আম বাগানে আগুন, ভদ্রেশ্বরে ঝলসে গেল তিনশোরও বেশি ফলন্ত গাছ

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনশোরও বেশি আম গাছ! (mango trees were burnt to ashes) আমে ভরে ছিল গাছগুলি। ঘটনায় চাঞ্চল্য ভদ্রেশ্বরের (Bhadreswar) গর্জিতে। এলাকায় দিল্লি রোডের (Delhi Road) পাশের জমিতে ছিল এই আম গাছ। গর্জ

আম বাগানে আগুন, ভদ্রেশ্বরে ঝলসে গেল তিনশোরও বেশি ফলন্ত গাছ

শেষ আপডেট: 6 May 2023 11:51

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনশোরও বেশি আম গাছ! (mango trees were burnt to ashes) আমে ভরে ছিল গাছগুলি। ঘটনায় চাঞ্চল্য ভদ্রেশ্বরের (Bhadreswar) গর্জিতে। এলাকায় দিল্লি রোডের (Delhi Road) পাশের জমিতে ছিল এই আম গাছ।

গর্জির বাসিন্দা সরোজ হালদার জানান, বছর পাঁচেক আগে সারে পাঁচ বিঘা জমিতে পাঁচশো দোফলা আমের চারা বসিয়েছিলেন তিনি ও তাঁর দাদা। এই বছর গাছে আম ফলে। সেই ফলন্ত আমগাছই কেউ বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তিনি বলেন, “জমিটা মূল রাস্তা থেকে কিছুটা ভিতরে হওয়ায় প্রথমে নজরে পরেনি। আগুন দেখে দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু তখন দমকলের ইঞ্জিন ছিল না। দমকল আসার আগেই ঝলসে যায় তিনশোটি গাছ।”

সরোজবাবু জানান, ছোট ছোট গাছে আম হয়েছিল ভালোই। বছরে দু-বার আম ফলত। হিসাব করলে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কে তাঁদের এমন ক্ষতি করল বুঝে উঠতে পারছে না। ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।

তবে ইদানিং এই জমিটা অল্প দামে বিক্রি করার জন্য তাঁদের উপর চাপ আসছিল বলেও দাবি করেছেন সরোজবাবু। জমি বিক্রি করতে রাজি না হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে বলে তাঁর আশঙ্কা। ঘটনার তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ।

শুভেন্দু সুপ্রিম কোর্টের বিরুদ্ধেই প্রশ্ন তুললেন? ‘পিছনের খেলা আমরা জানি’, ডিএ মঞ্চে বিস্ফোরক দাবি


```