Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

চিটফান্ড, কলেজে ভর্তি থেকে আলু বোনা, সব সিন্ডিকেটের দখলে: মোদী

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর কলেজিয়েট মাঠে ‘কৃষক কল্যাণ সমাবেশের’ মঞ্চে দাঁড়িয়ে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক হাল সম্পর্কে বলতে গিয়ে তুলে আনলেন ‘সিন্ডিকেট রাজের’ প্রসঙ্গ। আরও প

চিটফান্ড, কলেজে ভর্তি থেকে আলু বোনা, সব সিন্ডিকেটের দখলে: মোদী

শেষ আপডেট: 16 July 2018 09:04

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর কলেজিয়েট মাঠে ‘কৃষক কল্যাণ সমাবেশের’ মঞ্চে দাঁড়িয়ে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক হাল সম্পর্কে বলতে গিয়ে তুলে আনলেন ‘সিন্ডিকেট রাজের’ প্রসঙ্গ।

আরও পড়ুন- “অব ইয়ে বাচনেওয়ালা নেহি হ্যায়!” মেদিনীপুরে হুঙ্কার মোদীর

চাঁচাছোলা ভাষায় মোদী বলেন, এখন পশ্চিমবঙ্গ সিন্ডিকেটের দখলে। কৃষক পরিশ্রম করে ফসল ফলায়। কিন্তু কত দামে তা বিক্রি করবে, সেটা ঠিক করে দেয় সিন্ডিকেট। কত টাকা তোলা হিসেবে সিন্ডিকেটকে দিতে হবে সেটাও তারা ঠিক করে। যত ধরণের বে-আইনী কাজ তাতে সিন্ডিকেটের জুড়ি মেলা ভার। সিন্ডিকেট ছাড়া কোনও কাজই সাধারণ মানুষ করতে পারে না। স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তা, ফ্ল্যাট এমনকী পুজো করতে গেলেও সিন্ডিকেটের অনুমতি লাগে। তাদের প্রসাদ চড়িয়ে তবেই কোনও কাজ করা সম্ভব হয়। বাড়ি তৈরির ক্ষেত্রে কোন দোকান থেকে বালি, সিমেন্ট, পাথর কিনতে হবে, সেটাও ঠিক করে দেয় সিন্ডিকেট।

আরও পড়ুন- আমাকেই স্বাগত জানাচ্ছেন মমতা, ছবি নিয়ে কটাক্ষ মোদীর

মোদী আরও বলেন, এখন তো কলেজে ভর্তির ক্ষেত্রেও শুরু হয়েছে সিন্ডিকেটের জুলুম। টাকা দিয়ে তবেই কলেজে মিলছে অ্যাডমিশন। আসলে সিন্ডিকেটের মাধ্যমেই সরকার বাংলায় তাদের জমি ধরে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেন মোদী। এই সিন্ডিকেট বিরোধীদের নির্বিচারে খুন করছে, গরীবদের খুন করছে।

আরও পড়ুন- মেদিনীপুরে মোদী যা বললেন

মোদী সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন এই সিন্ডিকেটের মাধ্যমেই ভোট ব্যাঙ্কের রাজনীতি করে বাংলার পবিত্র ভূমিকে কলুষিত করছে শাসকদল। কিন্তু বাংলার মানুষ জাগছে। মেদিনীপুরের বীর ভূমি থেকেই শুরু হবে এই পরিবর্তন বলেই হুঙ্কার দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- মেদিনীপুরে মোদীর সভার মাঝেই ভেঙে পড়ল শামিয়ানা, আহত ৩০


```