স্ত্রীর সঙ্গে মজা করতে করতে গলায় জড়ালো ফাঁস! মেদিনীপুরে মর্মান্তিক মৃত্যু যুবকের
দ্য ওয়াল ব্যুরো: মজার পরিণতি যে এত ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ পাওয়া গেল হাতেনাতে। স্ত্রীর সঙ্গে মজা করতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের।
ফেসবুক, টুইটার থেকে বিতাড়িত ট্রাম্প আনছেন নিজের সোশ্যাল সাইট, নামধাম জেনে নিন
শেষ আপডেট: 21 October 2021 09:12
দ্য ওয়াল ব্যুরো: মজার পরিণতি যে এত ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ পাওয়া গেল হাতেনাতে। স্ত্রীর সঙ্গে মজা করতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের।
ফেসবুক, টুইটার থেকে বিতাড়িত ট্রাম্প আনছেন নিজের সোশ্যাল সাইট, নামধাম জেনে নিন
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Medinipur) কেশিয়াড়ির কুমারহাটীর বাসিন্দা রঞ্জিত পাতর। আর পাঁচটা দিনের মতোই বুধবার রাতেও তিনি স্ত্রীর সঙ্গে মজা করছিলেন। সেই সময় তিনি হঠাৎই ঘরের মধ্যে ঢুকে দরজার ছিটকিনি লাগিয়ে দেন। তাঁর স্ত্রী দীপালি জানিয়েছেন, তাঁর স্বামী মজা করার জন্য পাখায় ফাঁস লাগিয়ে তাঁকে ডাকছিলেন। কিন্তু ঘরের দরজায় ছিটকিনি লাগানো থাকায় তিনি ভেতরে ঢুকতে পারেননি।
প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভাঙার ব্যবস্থা করেন দীপালি। ঘরে ঢুকে দেখেন দড়ি থেকে ঝুলছেন রঞ্জিত! সঙ্গে সঙ্গে তাঁকে কেশিয়ারি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রঞ্জিত-দীপালির দুটি সন্তান আছে। মৃত রঞ্জিত পাতর পেশায় রেলের ঠিকা শ্রমিক ছিলেন। স্বামী অকালে চলে যাওয়ায় দুই সন্তানকে নিয়ে কী করবেন ভেবে কুল পাচ্ছেন না দীপালি। মুহূর্তের মধ্যে তাঁর গোটা জগৎটা যেন অন্ধকারে ঢেকে গিয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'