Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিধ্বংসী আগুন কাঁথির মৎস্য বন্দরে, পুড়ে ছাই দুটি ট্রলার, ক্ষয়ক্ষতি বিপুল

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে আচমকাই ভয়াবহ আগুন লাগে পেটুয়াঘাট মৎস্য বন্দরে। দাউদাউ করে জ্বলে ওঠে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি ট্রলার। আগুন ছড়িয়ে পড়ে পাশের ট্রলারগুলিতেও। সূত্রের খবর, দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় দুটি ট্রলার। আগুনে ক

বিধ্বংসী আগুন কাঁথির মৎস্য বন্দরে, পুড়ে ছাই দুটি ট্রলার, ক্ষয়ক্ষতি বিপুল

শেষ আপডেট: 8 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে আচমকাই ভয়াবহ আগুন লাগে পেটুয়াঘাট মৎস্য বন্দরে। দাউদাউ করে জ্বলে ওঠে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি ট্রলার। আগুন ছড়িয়ে পড়ে পাশের ট্রলারগুলিতেও। সূত্রের খবর, দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় দুটি ট্রলার। আগুনে ক্ষতি হয়েছে বাকি ট্রলারগুলিরও। কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দরে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন তিনজন। স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, ট্রলারে আগুন লেগেছে দেখেই দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকল এসে পৌঁছয় ঘণ্টাখানের পরে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দুটি ট্রলার। পাশের ট্রলারগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকল আসতে দেরি করায়, মৎস্যজীবীরা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত দেন। প্রচণ্ড ধোঁয়া আর আগুনের তাপে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। কয়েকজনের হাত-পা পুড়ে গিয়েছে। স্থানীয় এক মৎস্যজীবী জানিয়েছেন, পেটুয়াঘাটের জেটিতে রাতের দিকে সার বেঁধে ট্রলারগুলি দাঁড়িয়ে থাকে। দুটি ট্রলারে আগুন ছড়াতে দেখেই আতঙ্কে চেঁচামেচি শুরু হয়ে যায়। কারণ ট্রলারগুলিতে প্রায কোটি টাকার জিনিস ছিল। অভিযোগ, দমকল আসার আগেই পাইপে করে জল দিয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে দুটি ট্রলার ভস্মীভূত হয়ে গেছে। বাকি ট্রলারগুলিরও ক্ষতি হয়েছে। মৎস্যজীবীদের অভিযোগ, সঠিক সময় দমকল চলে এলে এতটা ক্ষয়ক্ষতি হত না। দমকলকর্মীদের ঘিরে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইনভার্টার থেকে আগুন লেগেছে। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

```