Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সব নাটক, তৃণমূল-বিজেপি গটআপ,' বললেন মান্নান

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ-সিবিআই লড়াইকে তৃণমূল-বিজেপির গটআপ বলে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। তাঁর অভিযোগ, “বিজেপি বিরোধী লড়াইয়ে রাহুল গান্ধীর থেকে ফোকাস ঘুরিয়ে দিতেই এই চিত্রনাট্য।” সিবিআই-রাজীব কুমার যুদ্ধ নিয়ে রবিবার

সব নাটক, তৃণমূল-বিজেপি গটআপ,' বললেন মান্নান

শেষ আপডেট: 4 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ-সিবিআই লড়াইকে তৃণমূল-বিজেপির গটআপ বলে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। তাঁর অভিযোগ, “বিজেপি বিরোধী লড়াইয়ে রাহুল গান্ধীর থেকে ফোকাস ঘুরিয়ে দিতেই এই চিত্রনাট্য।” সিবিআই-রাজীব কুমার যুদ্ধ নিয়ে রবিবার রাত থেকেই রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়াপাধ্যায়। ধর্ণায় বসতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বিজেপি-বিরোধী নেতারা ফোন করতে থাকেন মমতাকে। বাদ যাননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। সনিয়া-পুত্র বলেন, “মমতাদিকে আমি বলেছি, তাঁর সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব।” সেই সঙ্গে রাহুল গান্ধী এ-ও বলেন, “সারা দেশ জুড়ে বিজেপি যা করছে, বাংলার ঘটনা তারই অংশ।” কিন্তু সর্বভারতীয় সভাপতির থেকে আলাদা অবস্থান নিচ্ছেন বাংলার কংগ্রেস নেতৃত্ব। বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানের অভিযোগ, “কংগ্রেসের আগমনে বিজেপি-তৃণমূল দিশাহারা। তাই গট আপ গেম চলছে।” মান্নান সাহেব আরও বলেন, “এটা করে দেখানো হচ্ছে বিজেপি-বিরোধী লড়াইয়ে মমতাই সব। কংগ্রেস আর বামপন্থীরা যেন কিছুই নয়।” চাঁপদানির বিধায়কের অভিযোগ, “কংগ্রেস আর বামফ্রন্ট যাতে বাংলায় কোনও আসন না পায়, তাই বিজেপি আর বিজেপির 'বি টিম' তৃণমূল মিলে এ সব করছে।” বাংলায় চিটফান্ড কেলেঙ্কারিতে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত করুক, এই আর্জি নিয়ে প্রথম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বাম-কংগ্রেস। বিকাশরঞ্জন ভট্টচার্যের সঙ্গে আদালতে ছুটে বেরিয়েছিলেন মান্নানসাহেবও। ফলে রাহুল গান্ধীর সংহতি জানানোতে খানিকটা বিপাকে পড়তেই হয়েছিল বাংলা কংগ্রেসের নেতাদের। কিন্তু অধীর চৌধুরী, সোমেন মিত্ররা বাংলার রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগের অবস্থান থেকে সরেননি। কংগ্রেস সভাপতিও পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছিলেন, প্রদেশ চলুক নিজেদের মতো। এ ব্যাপারে সোমবার দুপুরে সংসদে কংগ্রেসের সংসদীয় অফিসে রাহুল গান্ধীর সঙ্গে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কথা হয় বলেও খবর। সেখানেও নাকি সীতারামকে রাহুল বলেছেন, “ওঁরা (পড়ুন প্রদেশ কংগ্রেস) ওঁদের মতো চলুন।” পর্যবেক্ষকদের মতে, সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী শিবিরে ভারসাম্য রাখতেই মমতাকে সে দিন ফোন করতে হয়েছিল রাহুল গান্ধীকে। তিনিও আগে চিটফান্ড ইস্যুতে বাংলায় এসে মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগে গিয়েছিলেন। তবে এ দিনের মান্নান সাহেবের বক্তব্যে পরিষ্কার, তৃণমূলের বিরুদ্ধে কট্টর অবস্থানেই অনড় থাকবেন তাঁরা।

```