Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল দাদা, ভাইয়ের রক্তাক্ত দেহ মিলতেই শান্তিপুরে শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কাজ দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল দাদা। তারপরেই মিলল ভাইয়ের রক্তাক্ত দেহ। এই ঘটনায় তুমুল উত্তেজনা নদিয়ার শান্তিপুর পুরসভার ১৭ ওয়ার্ডের তিলিপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম উত্তম প্রামাণিক

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল দাদা, ভাইয়ের রক্তাক্ত দেহ মিলতেই শান্তিপুরে শোরগোল

শেষ আপডেট: 2 June 2023 06:42

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কাজ দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল দাদা। তারপরেই মিলল ভাইয়ের রক্তাক্ত দেহ। এই ঘটনায় তুমুল উত্তেজনা নদিয়ার শান্তিপুর পুরসভার ১৭ ওয়ার্ডের তিলিপাড়ায়।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম উত্তম প্রামাণিক। বয়স আনুমানিক ২২ বছর। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। বৃহস্পতিবার রাতে ফোন করে উত্তমকে ফোন করে ডেকে নিয়ে যায় তার দাদা। এরপর আর সারারাত বাড়ি ফেরেনি উত্তম। সারারাত বাড়ি না ফেরায় শুক্রবার সকালে উত্তমের স্ত্রী ভাসুরের বাড়িতে খোঁজ করতে যায়। তাঁর কথায়, “ওখানে গিয়ে কারও কোনও সাড়াশব্দ মেলেনি। আমার ডাকাডাকিতেও কেউ দরজা খোলেনি। এরপরেই জানলা দিয়ে উঁকি মেরে দেখি ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আমার স্বামী।”

উত্তমের স্ত্রীর চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন আশেপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। ঘরের তালা ভেঙে পুলিশ উত্তমের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কী কারণে ওই যুবককে খুন হতে হল, তা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

কালীঘাট মন্দির সংস্কার করবে রিলায়েন্স! পুরসভার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ


```