Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চায়ের দাম কম দেওয়ায় যুবকের কান কাটল দোকানদার!!

দ্য ওয়াল ব্যুরো: চায়ের দাম নাকি কম দিচ্ছিলেন। দোকানদারের এই অভিযোগ অস্বীকার করেন শেখ সাজু। দুই জনের বচসা হাতাহাতিতে পৌঁছয়। হঠাৎ ব্লেড হাতে নিয়ে সাজুর কান কেটে নিলেন দোকানদার!! ঘটনাটি বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার। সোমবার সকালে শান্তিনি

চায়ের দাম কম দেওয়ায় যুবকের কান কাটল দোকানদার!!

শেষ আপডেট: 26 November 2018 10:57

দ্য ওয়াল ব্যুরো: চায়ের দাম নাকি কম দিচ্ছিলেন। দোকানদারের এই অভিযোগ অস্বীকার করেন শেখ সাজু। দুই জনের বচসা হাতাহাতিতে পৌঁছয়। হঠাৎ ব্লেড হাতে নিয়ে সাজুর কান কেটে নিলেন দোকানদার!! ঘটনাটি বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার। সোমবার সকালে শান্তিনিকেতনের লায়েক বাজারে একটি চায়ের দোকানে সাজুর কান কাটা হয়।  কান কেটে নেয় দোকানেরই মালিক সুমির খান্ডার বলে অভিযোগ। চায়ের টাকা কম দেওয়াই শুধু নয়। সাজুকে চোর অপবাদ দিয়ে তাঁর কান কাটে সুমির খান্ডার বলে অভিযোগ। যদিও সাজুর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সুমির। তার দাবি, বেশ কয়েকদিন ধরেই চায়ের দাম কম দিচ্ছে সাজু। চায়ের দোকান বিভিন্ন জিনিসও চুরি করছিল সে। জিজ্ঞাসাবাদ করতেই সোমবার সকালে সাজুকে দোকানে ডাকা হয়। বচসার পর চায়ের দোকান থেকে চলে যায় সাজু। যদিও এলাকাবাসীরা আহত অবস্থায় তাকে চাযের দোকানের সামনে থেকে উদ্ধার করে। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ এসে রক্তাক্ত সাজুকে  হাসপাতালে ভর্তি করে। ব্লেড দিয়ে সাজুর কান কাটা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে, পর্যাপ্ত প্রমাণ না থাকায় এখনও সুমির খাণ্ডারকে গ্রেফতার করেনি পুলিশ। সাজুর অভিযোগ, চোর অপবাদ দিয়ে প্রথমে তাকে মারধর করা হয়। পরে কান কেটে নেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনায় বেশ ভয় পেয়েছে এলাকাবাসী। ঘটনার সময় চায়ের দোকানে যারা ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

   

```