Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাংলায় শিল্প সম্ভাবনার কথা তুলে ধরে স্পেনের বাণিজ্য মঞ্চে বিনিয়োগ টানার চেষ্টায় মমতা

দ্য ওয়াল ব্যুরো: বহুজাতিক বস্ত্র শিল্প সংস্থা জারা-র সঙ্গে বৃহস্পতিবার মাদ্রিদে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জারা বাংলায় একটি উৎপাদন কেন্দ্র গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে। শুক্রবার স্পেনের (Spain Tour) বণিক সভা ও সরকারের শিল্প

বাংলায় শিল্প সম্ভাবনার কথা তুলে ধরে স্পেনের বাণিজ্য মঞ্চে বিনিয়োগ টানার চেষ্টায় মমতা

শেষ আপডেট: 15 September 2023 13:36

দ্য ওয়াল ব্যুরো: বহুজাতিক বস্ত্র শিল্প সংস্থা জারা-র সঙ্গে বৃহস্পতিবার মাদ্রিদে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জারা বাংলায় একটি উৎপাদন কেন্দ্র গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে। শুক্রবার স্পেনের (Spain Tour) বণিক সভা ও সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্প সম্ভাবনার (west bengal industries) ছবিটা তুলে ধরতে চাইলেন (Mamata Banerjee speech)।

বাংলায় যে বাণিজ্য সম্মেলনের আয়োজন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এদিন মাদ্রিদে সেটাই ছোট আকারে আয়োজন করা হয়েছিল (Spain Tour)। মাদ্রিদে সেই বিজিবিএসের মঞ্চে মুখ্যমন্ত্রী এদিন বলেন, স্পেনের সাংস্কৃতিক বাতাবরণ ও মানুষের পছন্দ-অপছন্দের সঙ্গে কলকাতা তথা বাংলার মিল রয়েছে। স্পেনের মানুষ শিল্প সংস্কৃতি, ফুটবলের গুণগ্রাহী। বাংলাতেও তাই। অর্থাৎ মনের মিল রয়েছে। সাংস্কৃতিক আদানপ্রদানের ক্ষেত্র প্রস্তুত রয়েছে। এবার তা শিল্পক্ষেত্রে সহযোগিতাতেও প্রসারিত হোক।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee speech) এদিন বোঝোনোর চেষ্টা করেন যে বাংলায় ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিক রয়েছে। বাংলায় সামগ্রিক ভাবে যোগাযোগ ব্যবস্থা উন্নত (west bengal industries)। সমুদ্র বন্দর, বিমান বন্দর থেকে শুরু করে সড়ক পথে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে। তা ছাড়া সরকার একটি গভীর সমুদ্র বন্দরও গড়ে তুলতে চাইছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, বাংলায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হয়। সরবরাহ ব্যবস্থাও উন্নত। তা ছাড়া এশিয়ার বৃহত্তম কয়লা খনি দেউচা পাচামিও রয়েছে রাজ্যে। সেই সঙ্গে সরকার সুনির্দিষ্ট জমি নীতি নিয়ে রেখেছে। কোথায় কোথায় শিল্পের জন্য জমি দেওয়া যেতে পারে তা চিহ্নিত করা হয়েছে। এ জন্য ল্যান্ড ব্যাঙ্কও তৈরি হয়েছে।

এদিনের শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শিল্পপতিরাও বাংলার সম্ভাবনার কথা বলেন। ইমামি গোষ্ঠী ও সঞ্জীব আর পি গোয়েঙ্কা গোষ্ঠীর দুই তরুণ প্রজন্ম যথাক্রমে আদিত্য আগরওয়াল ও শাশ্বত গোয়েঙ্কা বাংলায় তাঁদের ‘ইজ অফ ডুয়িং বিজনেসের’ অভিজ্ঞতার কথা জানান।

পরে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বাংলায় শিল্প বাণিজ্যের প্রসারের ব্যাপারে সরকার সবরকম সাহায্য করে ঠিক, কিন্তু শিল্প সংস্থার কাজে নাক গলায় না। এ ব্যাপারে শিল্প সংগঠন ও বণিক সভাগুলিকে নিয়ে একটি কমিটি রয়েছে। তারাই এর ব্যবস্থাপনা দেখেন।

নভেম্বর মাসে কলকাতায় বিজিবিএসের অধিবেশন বসবে। সেই শিল্প সম্মেলনে স্পেনের বণিক সভা ও শিল্প সংস্থাগুলিকে এদিন আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: কলকাতায় আসছেন লিওনেল মেসি! মমতার সফরকালে সিদ্ধান্ত লা লিগার


```