Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আমার শাড়ি আমিই ডিজাইন করি: মমতা

দ্য ওয়াল ব্যুরো: তাঁর শাড়ির (Saree) ডিজাইন (Design) তিনি নিজেই করেন। তাঁতিদের বলে দেন। তেমনভাবে তৈরি করেন তাঁতিরা। মঙ্গলবার মোহনবাগানের অনুষ্ঠান মঞ্চে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবুজ-মেরুনের নবনির্

আমার শাড়ি আমিই ডিজাইন করি: মমতা

শেষ আপডেট: 10 August 2022 12:48

দ্য ওয়াল ব্যুরো: তাঁর শাড়ির (Saree) ডিজাইন (Design) তিনি নিজেই করেন। তাঁতিদের বলে দেন। তেমনভাবে তৈরি করেন তাঁতিরা। মঙ্গলবার মোহনবাগানের অনুষ্ঠান মঞ্চে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সবুজ-মেরুনের নবনির্মিত ক্লাব তাঁবুর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সাদা খোলের শাড়ির পাড়টাই এদিন চোখ টেনে নিয়েছিল। দেখা যায় সেই পাড়ের রঙ সবুজ-মেরুন। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত মুখ্যমন্ত্রীকে বলেন, ‘দিদি আপনি তো মোহনবাগান শাড়ি পরে এসেছেন!’ মঞ্চে বক্তৃতা করতে উঠে দেবাশিসের কথার প্রসঙ্গ তুলেই শাড়ির ডিজাইনের কথা বলেন দিদি।

মমতা এদিন বলেন, “আমার শাড়ি তো ডিজাইন আমিই করি, ম্যাক্সিমাম। আমি তাঁতিদের বলেই করাই। কারণ আমি যে সরু পাড়গুলো পরি সেগুলো বাজারে খুব একটা কিনতে পাওয়া যায় না।”

আমি মহামেডান স্পোর্টিংও করি, ওদের কেউ নেই: মোহনবাগানের অনুষ্ঠানে মমতা

শাড়ির ব্যাপারে দিদির শৌখিনতার কথা সরকার ও তৃণমূলের অনেকেরই জানা। নিজে কোনওকালেই জাঁকজমক শাড়ি পরেন না। সেই ছাত্র আন্দোলন করার সময় থেকে তাঁর পোশাক সাদা খোলের শাড়ি। সেটাই ধরে রেখেছেন। তবে অন্যদের শাড়ি নিয়ে প্রশংসা দিদি প্রায়ই করেন। শেষ দিল্লি সফরেও সাংসদদের সঙ্গে যেদিন মমতা দেখা করেছিলেন সেদিন শতাব্দী রায়ের শাড়ির প্রশংসা করেছিলেন মমতা।

আগামী ১৭ অগস্ট ইস্টবেঙ্গলের অনুষ্ঠানেও প্রধান অতিথি মুখ্যমন্ত্রী। কিন্তু মোহনবাগানের অনুষ্ঠানে দিদির শাড়ির পাড়ের রঙ সবুজ-মেরুন হলেও লাল-হলুদের ক্ষেত্রে তা হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন মমতা। তবে এও জানিয়েছেন, বিকল্প কী করা যায় সেটা তিনি ঠিক ভেবে বের করে ফেলবেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “১৭ তারিখ ইস্টবেঙ্গলের প্রোগ্রাম। কিন্তু লাল-হলুদ আমার কাছে নেই। বিশ্ব (বিশ্ব মজুমদার) কালকে আমাকে বলল, তোমায় লাল-হলুদ জোগাড় করে দেব একটা? আমি ওকে বললাম এই শোন, আমি যদি চাই আমি জোগাড় করে নিতে পারব। আমায় জোগাড় করে দেওয়ার দরকার নেই। আমি ঠিক বুদ্ধি খেলিয়ে কিছু না কিছু একটা করব।”


```