Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Mamata Banerjee: গোটা বাংলা থেকে বোমা, অস্ত্র উদ্ধারের জন্য পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোট পরবর্তী সময় থেকে হিংসার ঘটনা বিক্ষিপ্ত ভাবেই চলছে। কখনও বিরোধীদের উপর আক্রমণ হয়েছে। কখনও সংঘাত বেঁধেছে শাসক দলের মধ্যেই। সেই অন্তর্কলহ কী চরম পর্যায়ে পৌঁছোতে পারে তা স্পষ্ট দেখা গিয়েছে বগটুইয়ে। সার্বিক এই পরিস্থ

Mamata Banerjee: গোটা বাংলা থেকে বোমা, অস্ত্র উদ্ধারের জন্য পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 24 March 2022 08:25

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোট পরবর্তী সময় থেকে হিংসার ঘটনা বিক্ষিপ্ত ভাবেই চলছে। কখনও বিরোধীদের উপর আক্রমণ হয়েছে। কখনও সংঘাত বেঁধেছে শাসক দলের মধ্যেই। সেই অন্তর্কলহ কী চরম পর্যায়ে পৌঁছোতে পারে তা স্পষ্ট দেখা গিয়েছে বগটুইয়ে। সার্বিক এই পরিস্থিতিতে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে, তখন গোটা বাংলা থেকে বোমা, অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে পুলিশকে কঠোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন বগটুইয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তার পর বগটুইতে দাঁড়িয়েই তিনি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর দিকে তাকিয়ে বলেন, “সারা বাংলায় তল্লাশি চালিয়ে, যত বোমা ও যন্ত্রপাতি রয়েছে তা উদ্ধার করতে হবে। পুলিশকে এ জন্য কঠোর হতে হবে। কাউকে রেয়াত করলে চলবে না।” শুধু তা নয়, “পুলিশকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। গায়ে হাওয়া লাগিয়ে চললে হবে না। যে এনজয় করে বেড়াবে তার চাকরি করার দরকার নেই।”

তাৎপর্যপূর্ণ হল, বুধবার কলকাতায় এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে পুলিশ বাহিনীর পাশে থাকারই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কিন্তু বগটুইতে পৌঁছে এদিন তিনি পুলিশ নিয়েই অভিযোগের মুখোমুখি হন। নিহতদের পরিবার ও স্থানীয়দের কথায়বার্তায় বার বার তাঁদের নিরাপত্তাহীনতার বিষয়টি উঠে আসে। তাতে স্পষ্ট হয়ে যায় যে কোনওভাবেই তাঁরা নিরাপদ বোধ করছেন না। এমনকি নিহত তৃণমূল নেতা ভাদু শেখের বাবা বলেন, “খুব ভয় লাগছে গো, বাঘের দেশে বাস করছি।” সার্বিক এই প্রেক্ষাপটেই এদিন পুলিশের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

এ ব্যাপারে প্রতিক্রিয়ায় এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর বোধদয় হয়েছে দেখে ভাল লাগছে। হয়তো উনিও জানেন যে বাংলায় যত বোমা, যত অস্ত্র, সব শাসক দলের কর্মী নেতাদের কাছেই রয়েছে। সত্যি সত্যিই পুলিশ সেগুলো উদ্ধার ও বাজেয়াপ্ত করবে তো!

তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মমতার, ঠিক করে ‘কেস সাজাতে’ বললেন মুখ্যমন্ত্রী

বগটুইয়ের পথে বাধা, রাস্তায় বসে ধর্না অধীর চৌধুরীর

মানুষ পোড়া গ্রামে যেন মেলা বসেছে, ভিড়ের আশায় বাদাম-দই বেচতে এলেন সওদাগর-নীলু

ভাদুর বাবা বিস্ফোরক, বাঘের দেশে ভয়ে আছি


```