Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

রাজীবের 'শহিদ' দিবসে শ্রদ্ধা মমতা-অভিষেকের, 'বিগ ব্রাদার' হাবভাবকে বার্তা তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: তিনি মারা গিয়েছেন ৩২ বছর আগে। ১৯৯১ সালের আজকের দিনে, রাত দশটায় তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে এলটিটিই মানববোমায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ৪৬ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ। আজ, রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে

রাজীবের 'শহিদ' দিবসে শ্রদ্ধা মমতা-অভিষেকের, 'বিগ ব্রাদার' হাবভাবকে বার্তা তৃণমূলের

শেষ আপডেট: 21 May 2023 09:01

দ্য ওয়াল ব্যুরো: তিনি মারা গিয়েছেন ৩২ বছর আগে। ১৯৯১ সালের আজকের দিনে, রাত দশটায় তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে এলটিটিই মানববোমায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ৪৬ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ। আজ, রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে দেশজুড়ে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে এবার ফেসবুকে পোস্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata and Avishek Banerjee's post on Rajeev Gandhi)।

এখন কংগ্রেসের (congress) সঙ্গে তৃণমূলের (TMC) সম্পর্ক রৌদ্র-ছায়ার মতো। অনেকে বলছেন অম্ল মধুর। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তৃণমূলের তরফে কংগ্রেস নিয়ে মনোভাবে বদল এসেছে। সৌজন্যে কর্নাটকে নির্বাচন জয়। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেছেন, দেশের দু'শোর বেশি সিটে কংগ্রেসের সঙ্গে বিজেপির মুখোমুখি লড়াই। তাঁরা এখানে সমর্থন জানাবেন। কিন্তু যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়াই করার জায়গা ছাড়তে হবে। বাংলায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধাচরণ করবে, এটা তৃণমূল মোটেই মেনে নেবে না। তেমনই অন্যান্য রাজ্যে যেখানে কংগ্রেসের বিরোধী আঞ্চলিক দল আছে, সেখানেও তারা কংগ্রেসকে স্বীকৃতি দেবে না। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে তৃণমূল মেনে নেবে। ফলে দেখা যাচ্ছে, তৃণমূলের তরফে খানিকটা দ্বান্দ্বিক রাজনৈতিক অবস্থান নেওয়া হল।

কর্ণাটকে বিপুল জয়ের পরে কংগ্রেসের দুই নেতা সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার দু'জনেই শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য মমতাকে ফোন করেছিলেন (Mamata and Avishek Banerjee's post on Rajeev Gandhi)।

কিন্তু অভিনন্দন জানিয়েও স্বয়ং সেখানে যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাঠাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদারকে।

দেখুন সেই পোস্ট

কিন্তু রাজীব গান্ধীর সঙ্গে বরাবরই অত্যন্ত হৃদ্য সম্পর্ক ছিল মমতার। তাঁকে প্রায় বোনের মতই দেখতেন রাজীব। যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক করেছিলেন, বহু গুরুদায়িত্ব দিয়েছেন। এমনকি মহাকরণ অভিযানে পুলিশি মারে আহত হবার পরে খোদ রাজীব গান্ধী নিজে একাধিকবার খবরাখবর নিয়েছিলেন, চিকিৎসা তদারকি করেছিলেন। আজও তৃণমূলের প্রবীণ নেতারা অনেকেই এসব বলাবলি করেন। বস্তুত, রাজীবের মৃত্যুর পরেই নানাভাবে কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে মমতার। বেরিয়ে এসে তৈরি করেন নিজের নতুন দল।

আজ তাই কংগ্রেসের সঙ্গে নানা বিষয়ে মতানৈক্য হলেও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবসে স্মরণ করতে ভোলেননি মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জানিয়েছেন অভিষেকও।

নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা মমতার বাড়িতে অভিষেক, খানিকক্ষণ কথা হল দুজনের


```