Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Load Shedding: অন্ধকারের সুযোগ নিয়ে ধর্ষণ, কী বললেন প্রধান বিচারপতি, কী বলছে রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া ন'টি ধর্ষণের ঘটনার তদন্তে নজরদারি চালাচ্ছে কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের অভিযোগ, ন'টি ঘটনার পাঁচটিতে অভিযুক্তরা অন্ধকারের (Load Shedding) সুযোগ নিয়ে অপকর্ম করে। এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান

Load Shedding: অন্ধকারের সুযোগ নিয়ে ধর্ষণ, কী বললেন প্রধান বিচারপতি, কী বলছে রাজ্য

শেষ আপডেট: 2 May 2022 11:26

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া ন'টি ধর্ষণের ঘটনার তদন্তে নজরদারি চালাচ্ছে কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের অভিযোগ, ন'টি ঘটনার পাঁচটিতে অভিযুক্তরা অন্ধকারের (Load Shedding) সুযোগ নিয়ে অপকর্ম করে। এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সোমবার রাজ্যের বিদ্যুৎ দফতরকে বলেছেন, কোন কোন গ্রাম, রাস্তায় বিদ্যুৎ নেই এবং কেন নেই, তার তালিকা ও কারণ আদালতকে জানাতে।

আগের শুনানির সূত্র ধরে এদিন বিদ্যুৎ দফতর আদালতে জানায়, মালদহের ইংলিশ বাজার এলাকায় যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও, ঘটনাস্থলটিতে ছিল না (Load Shedding)। ইংলিশ বাজার ছাড়াও মাটিয়া, শান্তিনিকেতন, পিংলা ও নেত্রার ধর্ষণের ঘটনায় অন্ধকারের সুযোগ নিয়েছিল অভিযুক্তরা, অভিযোগ মামলাকারীদের।

প্রধান বিচারপতি এদিন বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাছে জানতে চান, যে কোনও এলাকাকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কীসের ভিত্তিতে বেছে নেওয়া হয়?

বিদ্যুৎ দফতর জবাবে জানায়, স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত, পুরসভা বললে তারা বিদ্যুৎ দিয়ে থাকে। বিনিময়ে নির্দিষ্ট হারে দাম নিয়ে থাকে।

এরপর প্রধান বিচারপতি বিদ্যুৎ না থাকা এলাকার তালিকা জমা করার নির্দেশ দেন।

এই ব্যাপারে কী বলছে রাজ্যের বিদ্যুৎ দফতর? তাদের বক্তব্য, যে মানদণ্ডে কোনও রাজ্যে একশো শতাংশ বৈদ্যুতিকরণ হয়েছে বলে ধরা হয়, পশ্চিমবঙ্গ ২০১৭ সালে সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে। রাজ্যের ৩৭ হাজার ৯৬০টি গ্রামেই এখন বিদ্যুৎ সংযোগ আছে।

বিদ্যুৎ দফতর আরও জানিয়েছে, রাজ্যের ৫১ লাখ, ৯৬ হাজার ২২৮টি পরিবারে বিদ্যুৎ সংযোগ আছে। এই হিসেবের মধ্যে সিইএসসি এবং ডিভিসির সরবরাহ করা এলাকা ধরা নেই। নিউ টাউনের মতো কিছু শহরে স্থানীয় প্রশাসন বিদ্যুৎ কিনে সরবরাহ করে। সব মিলিয়ে রাজ্যের প্রায় একশভাগ পরিবারেও বিদ্যুৎ আছে। এমনকী বিনিময়ের পর যে ৩৩টি ছিটমহল বাংলার সঙ্গে যুক্ত হয়েছে সেখানেও সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ দফতর সুত্রে বলা হয়েছে, রাস্তা, জনবহুল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা তাদের দায়িত্ব বটে। কিন্তু জায়গা বাছাই করে দেয় স্থানীয় পঞ্চায়েত ও পুরসভা। বিদ্যুৎ দফতরকে তারা জায়গা বাছাই করে দেয়। বিদ্যুৎতের বিলও তারা মেটায়।

ফলে কোন কোন এলাকা বিদ্যুতের অভাবে অন্ধকারাচ্ছন্ন (Load Shedding) সেই তালিকা বিদ্যুৎ দফতরের কাছে নেই। আদালতের নির্দেশে কপি হাতে এলে তখন তালিকা তৈরি করতে হবে অথবা পঞ্চায়েত ও পুরসভাগুলির কাছে চাইতে হবে।

ওই দুই দফতরও জানিয়েছে, এমন এলাকাভিত্তিক তালিকা তাদের কাছেও নেই। গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করতে হবে।

তবে বিদ্যুৎ দফতরের এক কর্তা বলেন, শহর এলাকায় অলগলিতেও আলোর ব্যবস্থা করা হয়েছে। বিক্ষিপ্তভাবে কিছু এলাকা বাদ গিয়ে থাকতে পারে। এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড নামে একটি সংস্থা কয়েক বছর যাবৎ শহরাঞ্চলে রাস্তায় এলইডি বাতি লাগানোর কাজ করছে। তাদের হিসাব অনুযায়ী, কলকাতা, বিধাননগর বাদে রাজ্যের বাকি পুর এলাকায় রাস্তায় সাড়ে সাত লাখ বাতির ব্যবস্থা আছে যেগুলিতে তারা এলইডি বাতি লাগাচ্ছে।

অন্তঃসত্ত্বাকে স্বামী-সন্তানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ! জঘন্য ঘটনা রাতের স্টেশনে


```