
শেষ আপডেট: 19 June 2022 15:52
দ্য ওয়াল ব্যুরো: জলদাপাড়া জঙ্গল-লাগোয়া এলাকায় দফায় দফায় চিতাবাঘের আক্রমণে (Leopard Attack) আতঙ্ক ছড়াল। এক বনকর্মী-সহ বেশ কয়েক জন জখম হয়েছেন বলে খবর মিলেছে। রবিবার এই নিয়ে তুমুল হইহট্টগোল বেঁধে গিয়েছে আলিপুরদুয়ার (Alipurduar) ১ নম্বর ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলতোর্সা ঘাটপার এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, আজ সকাল ১০টা নাগাদ সেখানকারই এক মহিলা, রেজিনা বিবি লেপার্ডের আক্রমণে জখম হন। পরে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা লেপার্ড খুঁজতে গেলে ফের বিকেল ৩টের সময় শিলতোর্সা ঘাটপার এলাকায় একটি জঙ্গল থেকে চিতাবাঘটি বেরিয়ে আরও তিন জনকে জখম করে। জখমদের নাম আলি মিয়া, অমল রায় এবং বাবলু মিয়া। এঁদের মধ্যে অমল রায় এক বনকর্মী।
জানা গেছে, ঘটনাস্থলের কাছেই জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল। সেখানেই জাল পেতে চিতাবাঘটি ধরার চেষ্টা করছেন বনকর্মীরা।
ছবি ভাইরাল কাণ্ডে নয়া মোড়! প্রিন্সিপালের বিরুদ্ধে থানায় জলপাইগুড়ির সেই কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা