Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

খেমাশুলিতে রেল অবরোধ তুললেও সোমবার নবান্নের বৈঠকে যাচ্ছেন না কুড়মিরা, জারি আন্দোলন

দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কয়েকদিন ধরেই কুড়মিদের (Kurmi) আন্দোলনের জেরে শব্দ হয়েছিল রাজ্যের পশ্চিম অঞ্চল। নবান্নের তরফে চিঠি পাওয়ার পর ১২০ ঘণ্টা পর রবিবারই পুরুলিয়ার কুস্তাউরে অবরোধ তুলে নিয়েছিলেন কুড়মিরা। তারপর রবিবার রাতেই পশ্চিম মেদ

খেমাশুলিতে রেল অবরোধ তুললেও সোমবার নবান্নের বৈঠকে যাচ্ছেন না কুড়মিরা, জারি আন্দোলন

শেষ আপডেট: 10 April 2023 02:11

দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কয়েকদিন ধরেই কুড়মিদের (Kurmi) আন্দোলনের জেরে শব্দ হয়েছিল রাজ্যের পশ্চিম অঞ্চল। নবান্নের তরফে চিঠি পাওয়ার পর ১২০ ঘণ্টা পর রবিবারই পুরুলিয়ার কুস্তাউরে অবরোধ তুলে নিয়েছিলেন কুড়মিরা। তারপর রবিবার রাতেই পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিওতে (Khemashuli) উঠে গেলে অবরোধ।

পশ্চিম মেদিনীপুরের কুড়মি জেলা সভাপতি কমলেশ মাহাতো জানিয়েছেন, পুরুলিয়ার কুড়মি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারনা ধর্ম এবং তফসিলি জনজাতি হিসেবে স্বীকৃতি চেয়ে গত ৫-৬ দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন কুড়মিরা। শ্যমাচুলির কাছে জাতীয় সড়ক অবরুদ্ধ করে প্রতিবাদ জারি রয়েছে গত ছ'দিন ধরে, যার ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও চলছে রেল অবরোধ (rail blocade)। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউরে রেললাইন অবরুদ্ধ করে প্রতিবাদে বসেছিলেন কুড়মিরা। ফলে বাতিল হয়েছে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন।

জেলা প্রশাসন এবং দক্ষিণ পূর্ব রেলের তরফে কুড়মি আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসা হলেও প্রথম ৫ দিনে কোনও সমাধান সূত্র মেলেনি। শনিবার রাতেও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন কুড়মি আন্দোলনের নেতৃত্ব। শেষমেশ রবিবার সকালে প্রথমে আন্দোলন তুলে নেওয়া হয় পুরুলিয়ায়। তারপর সন্ধ্যার পর খেমাশুলিতেও প্রত্যাহার করে নেওয়া হয় অবরোধ। তারপর ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে বলেই সূত্রের খবর।

কমলেশ মাহাতো জানিয়েছেন, তিনি নিজে পুরুলিয়া গিয়ে সেখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। পুরুলিয়ার কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো রেল অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করার পরেই সেখান থেকে ফিরে এসে খেমাশুলিতেও অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

সোমবার মুখ্যসচিবের সঙ্গে নবান্নে বৈঠকের কথা আছে কুড়মি নেতৃত্বের। কিন্তু সেই বৈঠকে তাঁরা যোগ দিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন কমলেশ মাহাতো।

কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো রবিবার জানিয়েছিলেন, প্রচণ্ড গরম এবং অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখেই অবরোধ তুলে নেওয়া হচ্ছে। তবে অবরোধ আন্দোলন জারি থাকবে বলে জানানো হয়েছে। প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা দেখার পরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

হাওড়ার তৃণমূল অফিসে হামলা আইএসএফ-এর সভার পরেই! পাল্টা অভিযোগ নওসাদ-সমর্থকদেরও


```