Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

অভিষেকের ‘হুমকি’, পঞ্চায়েত ভোটের আগে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে ২৮ কুড়মি প্রার্থী

দ্য ওয়াল ব্যুরো: কুড়মি আন্দোলন নিয়ে গত কয়েকমাস ধরে টালমাটাল অবস্থা রাজ্যের পশ্চিমাঞ্চল। মাঝে ‘তৃণমূলের নবজোয়ার’-এর সময় সেখানে গিয়ে কুড়মিদের ধমকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে সেই নিয়ে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্ট

অভিষেকের ‘হুমকি’, পঞ্চায়েত ভোটের আগে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে ২৮ কুড়মি প্রার্থী

শেষ আপডেট: 30 June 2023 11:20

দ্য ওয়াল ব্যুরো: কুড়মি আন্দোলন নিয়ে গত কয়েকমাস ধরে টালমাটাল অবস্থা রাজ্যের পশ্চিমাঞ্চল। মাঝে ‘তৃণমূলের নবজোয়ার’-এর সময় সেখানে গিয়ে কুড়মিদের ধমকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে সেই নিয়ে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচ চাইলেন ২৮ জন কুড়মি প্রার্থী। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই বিষয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। শুক্রবারই মামলাটির শুনানি হয়েছে।

অভিষেক বন্দোপাধ্যায়ের সামনে বিক্ষোভ করায় বাঁকুড়ার খাতরা ও সিমলিপাল থানায় কুড়মিদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের হয়েছে। এদিকে কুড়মিরা সেখানে পঞ্চায়েত ভোটে প্রার্থীও দিয়েছে। প্রচারে অভিযুক্তরা অংশও নিচ্ছেন। একইরকম মামলা দায়ের হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থানাতেও একইরকম মামলা রয়েছে। এবার তাঁদের বিরুদ্ধে যাতে প্রশাসন কড়া পদক্ষেপ না নেয়, সেইজন্যই আবেদন জানানো হয়েছে হাইকোর্টে।

এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি মান্থা বলেন, ২৮ জন মামলাকারীর বিরুদ্ধে ১৫ জুলাই পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। তবে সেই ২৮ জন নিজেদের বাড়ির ঠিকানা, যেখানে থাকবেন ও মোবাইল নাম্বার স্থানীয় থানায় জমা দেবেন। পঞ্চায়েত ভোটের আগে রাজাশেখর মান্থার এই রায় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

সেইসময় কী বলেছিলেন অভিষেক? জানা গিয়েছে, অভিষেক হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যারা বিক্ষোভ করেছে, তাদের সবাইকে চিহ্নিত করেছি। প্রশাসনও চিহ্নিত করে ব্যবস্থা নেবে। ভদ্রতার খাতিরে গাড়ি থেকে নেমে হেঁটেছি। খেলা তুমি শুরু করেছ, আমি শেষ করব।’’ যদিও কুড়মিরা অভিষেকের সেই বক্তব্যকেই ‘ধমক’ বলছেন কিনা, তা নিয়ে হাইকোর্টে বিশেষ কিছুই বলেননি।

পঞ্চায়েতে ব্যালট বাক্সে কিউআর কোড কেন, নকল ব্যালটের খবর ‘ভুয়ো’ বলছে কমিশন


```