Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কৃষ্ণনগর পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ! নিজামে তলব এক আধিকারিককে

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে রাজ্যের একাধিক পুরসভায় দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। আর এবার সেই তদন্তেই বড়সড় কেলেঙ্কারির অভিযোগ উঠল কৃষ্ণনগর পুরসভায় (Krishnanagar Municipality)। গত বুধবারই কলকাতার নিজাম প্যালেসে কৃষ্ণনগরের এক পুর আধিক

কৃষ্ণনগর পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ! নিজামে তলব এক আধিকারিককে

শেষ আপডেট: 28 July 2023 14:08

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে রাজ্যের একাধিক পুরসভায় দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। আর এবার সেই তদন্তেই বড়সড় কেলেঙ্কারির অভিযোগ উঠল কৃষ্ণনগর পুরসভায় (Krishnanagar Municipality)। গত বুধবারই কলকাতার নিজাম প্যালেসে কৃষ্ণনগরের এক পুর আধিকারিককে সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদ করে বলে সূত্রের খবর। আর এমতাবস্থায় দুর্নীতির (recruitment scam) প্রমাণ ঢাকতে নথি লোপাটের অভিযোগ উঠেছে সেখানে। নিয়োগের সমস্ত নথি শুধু নয়, ওএমআর শিটও হারিয়েছে বলে খবর।

ইতিমধ্যে পুরসভার তরফে ওই ওএমআর সিট হারানো নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, এক কর্মপ্রার্থী আরটিআই করার পরই ওএমআর শিট হারানোর ডায়েরি করা হয়। আরও ভূরি ভূরি অভিযোগ উঠেছে কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে। জানা গিয়েছে, নিয়মবিরুদ্ধভাবে অনেক সংস্থাকে টেন্ডার পাইয়ে দিয়েছে পুরসভা। এসব জানার পরেই আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সিবিআই সমস্ত নিয়োগ সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে এত দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন পুরসভার কাউন্সিলররা। এ বিষয়ে এক কাউন্সিলর তথা নিয়োগ বোর্ডের সদস্য টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে এই ঘটনায় আগের পুরবোর্ডের দিকে নিশানা করেন তিনি। যদিও এ প্রসঙ্গে কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান শশীগোপাল সরকার বলেন, “সিবিআইয়ের কোনও চিঠি আমাদের কাছে আসেনি। এটা আমি দেখছি না। বড়বাবুর কাছেই সিবিআই এসেছিল। তাঁকেই ডাকা হয়েছিল। তাই উনিই এ বিষয়ে ভাল বলতে পারবেন।” এদিকে পুরসভায় স্বচ্ছভাবে নিয়োগ হয়নি বলে দাবি করেছেন শহরবাসীরাও।

গরু পাচারের সব মামলা দিল্লি নিতে চায় ইডি, আসানসোল আদালতে আবেদন


```