Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

মামলা তুলে নিতে চাপ দিয়েছিল কলকাতা পুলিশ! সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করে জনস্বার্থ মামলা করায় মারধর মামলাকারীকে। অভিযোগ, জনস্বার্থ মামলা তুলে নিতে চাপ কাশীপুর থানার পুলিশের (Kolkata police pressured to withdraw a case)। গুরুতর এই অভিযোগের (Kolkata pol

মামলা তুলে নিতে চাপ দিয়েছিল কলকাতা পুলিশ! সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 6 September 2023 08:24

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করে জনস্বার্থ মামলা করায় মারধর মামলাকারীকে। অভিযোগ, জনস্বার্থ মামলা তুলে নিতে চাপ কাশীপুর থানার পুলিশের (Kolkata police pressured to withdraw a case)।

গুরুতর এই অভিযোগের (Kolkata police pressured to withdraw a case) মামলায় কলকাতা পুলিশের থেকে মামলার তদন্ত সিআইডিকে হস্তান্তর করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত (High Court orders CID investigation)।

সংশ্লিষ্ট মামলায় কাশীপুর থানার পুলিশকে তীব্র ভর্ৎসনা করে এদিন বিচারপতি জয় সেনগুপ্ত সরকারি আইনজীবীর কাছে জানতে চান, ‘পুলিশ কি চাইছে জনস্বার্থ মামলা তুলে নিতে হবে? দু’পক্ষ মামলা করেছে একে অন্যের বিরুদ্ধে, তাহলে দু’পক্ষ গ্রেফতার হবে। কিন্তু এখানে একপক্ষ হয়েছে, অন্য পক্ষ নয় কেন? যেখানে দুটো অভিযোগ পুলিশের কাছে স্পষ্ট।’

আদালতের আরও বক্তব্য, ‘পুলিশ যদি সময় মতো স্বচ্ছভাবে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করত, তাহলে আজ কোর্টকে হস্তক্ষেপ করতে হতো না। পরিবারকে নিরাপত্তাও দিতে হত না। কিন্তু পুলিশ এখানে সরাসরি পক্ষ নিয়েছে। তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আর তার দায় পুলিশেরই। তাই এই মামলা ওই থানার পুলিশের হাতে থাকা উচিত নয়।’

আদালত সূত্রের খবর, কাশীপুর থানা এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন স্থানীয় এক ব্যক্তি। তাঁকে মারধর করার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের পরিবর্তে মামলাকারীকেই জনস্বার্থ মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে।

পুলিশের কথা মতো কাজ না করায় পুলিশ মামলকারীর পরিবারের লোককে গ্রেফতার করে বলেও অভিযোগ। ওই মামলার শুনানিতেই এদিন তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। যত দ্রুত সম্ভব এই মামলার নথি কলকাতা পুলিশকে সিআইডি-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: টেট মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল হাইকোর্ট, পাশের নম্বর নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক


```