Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পঞ্চরত্ন বিষ্ণু মন্দিরে কঙ্কালেশ্বরীর আরাধনায় ভক্তদের ঢল নামে কালীপুজোর রাতে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শ্রীচৈতন্যের দাক্ষিণাত্য ভ্রমণের সঙ্গী ছিলেন গোবিন্দ দাস। তাঁর জন্মভিটে পূর্ব বর্ধমানের কাঞ্চননগরে। তাঁর জন্মভিটের কাছেই পঞ্চরত্ন বিষ্ণুমন্দির। সেখানেই অধিষ্ঠিত হয়েছেন কঙ্কালেশ্বরী কালী (Kankaleshwari kali)।

পঞ্চরত্ন বিষ্ণু মন্দিরে কঙ্কালেশ্বরীর আরাধনায় ভক্তদের ঢল নামে কালীপুজোর রাতে

শেষ আপডেট: 20 October 2022 08:13

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শ্রীচৈতন্যের দাক্ষিণাত্য ভ্রমণের সঙ্গী ছিলেন গোবিন্দ দাস। তাঁর জন্মভিটে পূর্ব বর্ধমানের কাঞ্চননগরে। তাঁর জন্মভিটের কাছেই পঞ্চরত্ন বিষ্ণুমন্দির। সেখানেই অধিষ্ঠিত হয়েছেন কঙ্কালেশ্বরী কালী (Kankaleshwari kali)। দক্ষিণবঙ্গের প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মন্দির (kali temple)।

কথিত, ধার্মিক পরিব্রাজক কমলানন্দ দেবীর স্বপ্নাদেশ পেয়ে দামোদরের তীরে ধোপাদের কাপড় কাচার কাজে ব্যবহৃত পাথর উদ্ধার করেন। সেই পাথরেই খোদাই করা ছিল এই দেবী মূর্তি। এই পাথরের দেবী মূর্তি পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয় মন্দিরে। এখানে কালীর যেন একেবারে কঙ্কালসার চেহারা। শরীরের শিরা ধমনী অস্থি স্পষ্ট। কষ্ঠিপাথরে খোদিত কালীমূর্তির এই রূপের জন্যই এর নাম 'কঙ্কালেশ্বরী কালী'।

সে সময় পঞ্চরত্ন মন্দিরে কোনও বিগ্রহ ছিল না। বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মহতাবের উদ্যোগে কঙ্কালেশ্বরী কালীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় কাঞ্চননগরের মন্দিরে। প্রতিষ্ঠার পর থেকে এখানে নিত্যপুজো শুরু হয়। দেবী এখানে অষ্টভুজা। শায়িত শিবের নাভি থেকে উৎপত্তি হয়েছে পদ্মের। সেই পদ্মের ওপর বিরাজমান দেবী। তাঁর চালচিত্রে একটি হাতি রয়েছে। বিশেষ তিথিগুলিতে নিষ্ঠা করে দেবীর পুজো হয় এই মন্দিরে।

কালীপুজোর দিন মন্দিরে বহু ভক্তের সমাগম হয়। রাতে ভোগ খাওয়ানো হয়। বর্তমানে ট্রাস্টি বোর্ড পুজো ও মন্দিরের দেখভাল করে। কালীপুজোর সকালে দেবীকে দেওয়া হয় চিঁড়ে ভোগ। রাতে খিচুড়ি। ভক্তদের মধ্যে বিলি করা হয় সেই ভোগ।

কালীপুজো নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের, বির্সজনের দিনক্ষণ বেঁধে দেওয়া হল


```