Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল কিছু ট্রেন, রুটও বদলাচ্ছে কয়েকটির

দুর্ঘটনার প্রায় ঘণ্টা চারেক পরে ট্রেনটি ফের শিয়ালদহের দিকে রওনা দিয়েছে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল কিছু ট্রেন, রুটও বদলাচ্ছে কয়েকটির

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা।

শেষ আপডেট: 17 June 2024 15:10

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যুমিছিল বাড়ছে। চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনার প্রায় ঘণ্টা চারেক পরে ট্রেনটি ফের শিয়ালদহের দিকে রওনাও দিয়েছে। কিন্তু ভয়াবহ এই দুর্ঘটনার জেরে এদিন বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন। রুট পরিবর্তনও করা হয়েছে কয়েকটি ট্রেনের।

ফলে বড়সড় দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। তাঁদের জন্য ঘটনাস্থলে বাস পাঠিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এনবিএসটিসি। আপাতত ১০টি বাস পাঠানো হয়েছে। পাশাপাশি জানা গেছে, বিকেল থেকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে কলকাতার জন্য অতিরিক্ত বাস পরিষেবা চালু থাকবে। 

কোন কোন ট্রেন বাতিল

১. ০৫৭৯৭ এনজেপি-মালদহ টাউন প্যাসেঞ্জার স্পেশ্যাল বাতিল হয়েছে সোমবার ও মঙ্গলবার।
২. ০৫৭৯৬ মালদহ টাউন-এনজেপি প্যাসেঞ্জার স্পেশ্যাল বাতিল হয়েছে সোমবার।
৩. ০৫৭৯৮ মালদহ টাউন-এনজেপি প্যাসেঞ্জার স্পেশ্যাল বাতিল হয়েছে মঙ্গলবার ও বুধবার।
৪. ১৫৭০৯ মালদহ টাউন-এনজেপি এক্সপ্রেস বাতিল হয়েছে সোমবার।
৫. ১৫৭১০ এনজেপি-মালদহ টাউন এক্সপ্রেস বাতিল হয়েছে মঙ্গলবার।

কোন কোন ট্রেনের রুট বদলে গেছে (নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, বাগডোগরা হয়ে আলুয়াবাড়ি রোড)

১. ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেসের রুট বদলেছে সোমবার।
২. ১২৫১০ গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসের রুট বদলেছে সোমবার।
৩. ২২৩০২ এনজেপি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের রুট বদলেছে সোমবার।
৪. ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেসের রুট বদলেছে সোমবার।
৫. ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেসের রুট বদলেছে সোমবার।
৬. ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেসের রুট বদলেছে সোমবার।
৭. ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসের রুট বদলেছে সোমবার।
৮. ১৫৯৩০ নিউ তিনসুকিয়া-তাম্বারাম এক্সপ্রেসের রুট বদলেছে সোমবার।


```