Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘‌গীতশ্রী’‌কে পদ্ম দিতে চেয়ে অপমান করছে কেন্দ্র, প্রতিবাদ কবীর সুমন, আবুল বাশারদের

দ্য ওয়াল ব্যুরো:‌ সন্ধ্যা মুখোপাধ্যায়কে (sandhya mukherjee) পদ্ম সম্মান(padma award) দিতে চেয়ে অপমান (insult) করেছে কেন্দ্র সরকার (centre), মনে করছেন রাজ্যের বিশিষ্টদের কয়েকজন (intellectuals)। তাই বিষয়টির প্রতিবাদ জানিয়ে বুধবার কলকাতা প্রেস

‘‌গীতশ্রী’‌কে পদ্ম দিতে চেয়ে অপমান করছে কেন্দ্র, প্রতিবাদ কবীর সুমন, আবুল বাশারদের

শেষ আপডেট: 26 January 2022 13:05

দ্য ওয়াল ব্যুরো:‌ সন্ধ্যা মুখোপাধ্যায়কে (sandhya mukherjee) পদ্ম সম্মান(padma award) দিতে চেয়ে অপমান (insult) করেছে কেন্দ্র সরকার (centre), মনে করছেন রাজ্যের বিশিষ্টদের কয়েকজন (intellectuals)। তাই বিষয়টির প্রতিবাদ জানিয়ে বুধবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করেন কবীর সুমন, আবুল বাশার, শুভাপ্রসন্ন প্রমুখ। কবীর সুমন (kabir suman)বলেন, ‘খুব খারাপ লাগছে। বহু কিংবদন্তি সুরকারের সুরে গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। অনেক শিল্পীই পদ্মভূষণ সম্মান পেয়েছেন। তাঁদের থেকে অনেক ওপরে সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বাংলার প্রাণ। তাঁকে পদ্মশ্রী দিতে চেয়ে অপমান করল কেন্দ্র সরকার।’‌ আবুল বাশার বলেছেন, ‘‌বাঙালিদের উপরে বিদ্বেষ রয়েছে কেন্দ্র সরকারের। প্রকৃত প্রতিভাকে অসম্মান করেছে কেন্দ্র। বাঙালির রোমান্স শুরু বঙ্কিমচন্দ্রের মধ্য দিয়ে। বাঙালির রোমান্স শুরু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের মধ্য দিয়ে।’‌ বিশিষ্টদের কথায়, ‘‌শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করা নয়, গোটা বাংলাকে অপমান করেছে কেন্দ্র।’‌ উল্লেখ্য, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রখ্যাত শিল্পী গিরিজাশঙ্কর চক্রবর্তীর ছাত্রী। পরে গান শিখেছেন বড়ে গুলাম আলি খাঁর কাছে। উল্লেখ্য,পঞ্চাশের দশকে উত্তম-সুচিত্রা ছবিতে সুচিত্রা সেনের লিপে তাঁর গান ছিল তুমুল জনপ্রিয়। তাঁর স্বামী প্রয়াত গীতিকার শ্যামল গুপ্ত। বয়স নব্বই পেরিয়ে গিয়েছে শিল্পীর। একাধিক ভাষায় গেয়েছেন অজস্র গান। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি শুনে আসছে তাঁর গান। বহু বছর আগে একবার তিনি 'গীতশ্রী' পুরস্কার পেয়েছিলেন। এরপর থেকেই তাঁর নামের সঙ্গে জুড়ে যায় 'গীতশ্রী' শব্দটি। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বহু পুরস্কারই পেয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে কোনও পুরস্কার পাননি। পদ্ম সম্মান দেওয়ার আগে অনুমতি নেওয়া হয়। শিল্পীর লেক গার্ডেন্সের বাড়িতে ফোন আসে দিল্লির তরফে। জানানো হয় তাঁকে 'পদ্মশ্রী' সম্মানে সম্মানিত করা হবে। স্পষ্টভাবে সন্ধ্যা মুখোপাধ্যায় জানান, তিনি প্রত্যাখ্যান করছেন।  

```