Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘ছেলেটাকে আর রান্না করে খাওয়ানো হল না’ স্বপ্নদীপের মায়ের হাহাকারে চোখে জল পড়শিদের

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: শুক্রবার বাড়ি আসার কথা ছিল স্বপ্নদীপের (Swapnadip Kundu)। তার আগে বৃহস্পতিবার গভীর রাতে কলকাতা পুলিশের একটি দল হাঁসখালির বাড়িতে পৌঁছে দিল তার মরদেহ। রাতেই ছাত্রের দাহকাজ শেষ করেন পরিবারের লোকজন (Jadavpur Incid

‘ছেলেটাকে আর রান্না করে খাওয়ানো হল না’ স্বপ্নদীপের মায়ের হাহাকারে চোখে জল পড়শিদের

শেষ আপডেট: 13 August 2023 07:38

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: শুক্রবার বাড়ি আসার কথা ছিল স্বপ্নদীপের (Swapnadip Kundu)। তার আগে বৃহস্পতিবার গভীর রাতে কলকাতা পুলিশের একটি দল হাঁসখালির বাড়িতে পৌঁছে দিল তার মরদেহ। রাতেই ছাত্রের দাহকাজ শেষ করেন পরিবারের লোকজন (Jadavpur Incident)।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর গোটা একটা সপ্তাহ বাইরের খাবার খেয়েছে স্বপ্নদীপ। শুক্রবার সে বাড়ি ফিরলে তার পছন্দের পদগুলি রেঁধে খাওয়াবেন ভেবেছিলেন। শোকে আকুল (lamenting) হয়ে সে সব কথাই বলে যাচ্ছিলেন স্বপ্না কুণ্ডু। যার অনেকটাই অসংলগ্ন। পাশে বসে থেকে ছোটছেলে সামলানোর চেষ্টা করছিলেন মাকে। কত কষ্ট করে দুই ছেলেকে বড় করে তুলেছিলেন অনর্গল বলে যাচ্ছিলেন সেই কথা। স্বপ্নদীপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ায় ঠিক কতটা খুশি হয়েছিলেন বলছিলেন সে কথাও। সন্তান হারানোর হাহাকারে মাঝেমধ্যে চাপা পড়ে যাচ্ছিল স্বপ্নার কথা।

স্বপ্নদীপের বাড়ি ছাড়িয়ে হাহাকার যেন গ্রাস করছে গোটা হাঁসখালিকে (Jadavpur Incident)। তাঁর মৃত্যুর প্রতিবাদে সকাল থেকেই বগুলার রাজপথে মিছিল করছেন ছাত্রছাত্রীরা। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পা মিলিয়েছেন সেই মিছিলে। স্বপ্নদীপের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আওয়াজ উঠেছে সেখানে।

এদিকে এদিনই ছেলের মৃত্যুর ঘটনায় স্বপ্নদীপের বাবা খুনের অভিযোগ দায়ের করেছেন যাদবপুর থানায়। অজ্ঞাতপরিচয় ছাত্রদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করেছেন তিনি। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে আছে স্বপ্নদীপের পরিবার। কেন মারা গেল তাঁদের ১৮ বছরের তরতাজা ছেলেটা, কারণ খুঁজে বের করুক পুলিশ, সাজা হোক দোষীদের। এছাড়া আর তো কিছু চাওয়ার মতো নেই তাঁদের।

আরও পড়ুন: যাদবপুর-কাণ্ডে ‘প্রশাসনিক মদত’-এর অভিযোগ সুকান্তর, 'ওটা রাজ্যপালের অধীনে', খোঁচা ব্রাত্যর


```