রেলের পাস এবং টিকিট এবার অনলাইনে, কর্মীদের জন্য বড় সুবিধা
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে রেলকর্মীদের জন্য লকডাউনের মধ্যে এক বড় সুবিধা মিলল। আর কাউন্টারে যেতে হবে না। বাড়িতে বসেই অনলাইনে মিলবে ই-পাস। আর সেটা ব্যবহার করে অনলাইনে টিকিটও কাটা যাবে। বৃহস্পতিবার এই নতুন ব্যবস্থা লঞ্চ করেছেন রেলবোর্ডের চেয়া
শেষ আপডেট: 13 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে রেলকর্মীদের জন্য লকডাউনের মধ্যে এক বড় সুবিধা মিলল। আর কাউন্টারে যেতে হবে না। বাড়িতে বসেই অনলাইনে মিলবে ই-পাস। আর সেটা ব্যবহার করে অনলাইনে টিকিটও কাটা যাবে। বৃহস্পতিবার এই নতুন ব্যবস্থা লঞ্চ করেছেন রেলবোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদব।
আরও পড়ুন
রেল বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়েছে, নতুন ই-পাস মডিউলটি ব্যক্তিগত মোবাইল ফোন থেকে রেলকর্মীরা ব্যবহার করতে পারবেন। এই ই-পাস মডিউলের সাহায্যে ঘরে বসেই আইআরসিটিসি ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুকিং এবং রেলের পাস ব্যবহার করতে পারবেন কর্মীরা।
এতদিন পর্যন্ত যা নিয়ম ছিল তাতে সফরের জন্য রেলকর্মীদের পাস অফিস থেকেই সংগ্রহ করতে হত। তার জন্য অনেক সময় তদ্বিরও করতে হত। আবার সেই পাস দিয়ে অনলাইনে টিকিট কাটাও যেত না। পাস ব্যবহার করে টিকিট কাটার একমাত্র উপায় ছিল বুকিং কাউন্টারে যাওয়া। করোনা আবহে সেই নিয়মেই এল বদল। এখন থেকে পাস যেমন অনলাইনে পাওয়া যাবে তেমন সেই পাস ব্যবহার করে টিকিটও কাটা যাবে অনলাইনে।
ইতিমধ্যেই ভারতীয় রেলকে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থার অধীনে আনার কাজ শুরু হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ই-মাস মডিউল তৈরি করেছে রেলের হিউম্যান রিসোর্স ম্যাজমেন্ট সিস্টেম (এইচআরএমএস)-এর অধীনস্থ সংস্থা সিআরইএস। রেল বোর্ড জানিয়েছে, একে একে ই-পাস সহ মোট একুশটি মডিউল তৈরি করবে সিআরইএস। ইতিমধ্যেই রেলের ৯৭ শতাংশ কর্মীর তথ্য ডিজিটাল ব্যবস্থায় নথিভূক্ত করা হয়ে গিয়েছে। তৈরি হয়েছে ই-সার্ভিস রেকর্ড। খুব তাড়াতাড়ি রেলের যাবতীয় অফিস অর্ডারও ডিজিটাল ব্যবস্থার অধীনে চলে আসবে।