Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাসন্তীতে অস্ত্র কারখানার খোঁজ, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, পুলিশের জালে দুই কারবারি

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এবার বাসন্তীতে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ (illegal arms factory found in Basanti)। উদ্ধার হয়েছে সাতটি ইম্প্রোভাইজড পাইপগাইন সহ প্রচুর আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েত

বাসন্তীতে অস্ত্র কারখানার খোঁজ, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, পুলিশের জালে দুই কারবারি

শেষ আপডেট: 29 April 2023 17:03

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এবার বাসন্তীতে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ (illegal arms factory found in Basanti)। উদ্ধার হয়েছে সাতটি ইম্প্রোভাইজড পাইপগাইন সহ প্রচুর আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা বড় সাফল্য বলে মনে করছে জেলা পুলিশ।

কিছুদিন আগেই ক্যানিং থানা এলাকায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। এছাড়াও বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকেও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছিল প্রায় প্রতিদিন। শুক্রবার রাতে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বাসন্তীর রামচন্দ্রখালি পঞ্চায়েতের ছোট কলাহাজরা গ্রামের তেঁতুলতলা গ্রামে অভিযান চালায় (night raid)। সেখানে মোতালেব পুরকাইত ওরফে হাঁসার বাড়িতে হদিশ মেলে বেআইনি অস্ত্র তৈরির কারখানার।

https://twitter.com/WBPolice/status/1652355840513277952

ওই বাড়ি থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বাড়ির মালিক মোতালেব ও তার সাগরেদ জয়নাল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার এসপি শ্রীমতি পুষ্পা জানান, ধৃতদের সঙ্গে বিহারের মুঙ্গেরের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই বেআইনি আগ্নেয়াস্ত্র কেনাবেচার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের শনিবার আলিপুর আদালতে তোলা হয়।

২০১৭ সালে রবীন্দ্রনগর থানা এলাকায় অস্ত্রভাণ্ডার উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই মোতালেপ ওরফে হাঁসা। সে সময় গা ঢাকা দিয়েছিল মোতালেপ ওরফে হাঁসা। পরে ২০১৯ সালে লোকসভা ভোটের আগে মোতালেপের কলাহাজরা গ্রামের এই বাড়িতেই অস্ত্র কারখানার হদিশ মেলে। সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। হাঁসা সহ সেবার পুলিশের হাতে ধরা পড়েছিল মজিদ আলি সরদার, মোরসালিম মোড়ল, শওকত সর্দার এবং আব্দুল কালাম পিয়াদা নামের আরও চার দুষ্কৃতী। আবারও পঞ্চায়েত নির্বাচনের আগে তার বাড়িতে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি নিয়ে সিপিএমের মিছিল দুর্গাপুরে, নিয়োগ মামলার দ্রুত নিষ্পত্তির দাবি


```