Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

#Breaking পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ওড়ানোর পর ভারতীয় বায়ুসেনার প্রশংসায় মমতা

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর প্রশংসায় ভাসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় বায়ুসেনাকে তারিফ করে বললেন, “আইএএফ মানে ইন্ডিয়ান অ্যামেজিং ফোর্স। জয় হি

#Breaking পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ওড়ানোর পর ভারতীয় বায়ুসেনার প্রশংসায় মমতা

শেষ আপডেট: 25 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর প্রশংসায় ভাসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় বায়ুসেনাকে তারিফ করে বললেন, আইএএফ মানে ইন্ডিয়ান অ্যামেজিং ফোর্স। জয় হিন্দ। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু মারাঠা স্ট্রং ম্যান তথা এনসিপি প্রধান শরদ পওয়ারও। https://twitter.com/MamataOfficial/status/1100261552823820288 প্রসঙ্গত, পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে গতকালও তৃণমূলের কোর কমিটির বৈঠক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, হামলার ঘটনার খবর আগেই মোদীর কাছে ছিল। কিন্তু তা সত্ত্বেও সজাগ হয়নি। এ বার যুদ্ধ যুদ্ধ খেলা হবে। কিন্তু চব্বিশ ঘণ্টা আগে পরে দেশের আবহ যে আমূল বদলে গিয়েছে তা হয়তো বুঝতে পারছেন দিদিও। এমনিতেই বর্হিশত্রুকে আক্রমণের সময় ঘরোয়া রাজনীতিতে ঐক্যের পরিবেশ বজায় রাখাই দস্তুর। কারণ, রাজনীতি বা মতের ফারাক থাকলেও দেশের নিরাপত্তার স্বার্থে সবাই এক কাট্টা, এই বার্তা আন্তর্জাতিক মহলে যাওয়া জরুরি। সম্ভবত সেই কারণেই এ দিন রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেছেন। তবে তাৎপর্যপূর্ণ হল, এর মধ্যেও সূক্ষ রাজনীতি রয়েছে। বায়ুসেনা যে পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানবে তা বলাবাহুল্য কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারেরই সিদ্ধান্ত। মন্ত্রিসভার সুবজ সঙ্কেত ছাড়া এটা করা সম্ভব নয়। পুলওয়ামার ঘটনার পর দিনই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক ডেকেছিলেন মোদী। তার পর তিনি জানিয়ে দিয়েছিলেন, কবে, কোথায় কখন প্রত্যাঘাত হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি সেনাবহিনীকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু স্বাভাবিক কারণেই কেন্দ্রের সরকারের প্রশংসা করবে না কংগ্রেস বা তৃণমূল নেতৃত্ব। কারণ, তাঁরা মনে করেন, পাকিস্তানে জঙ্গি ঘাঁটিয়ে উড়িয়ে জাতীয়তাবাদের প্রশ্নে ভোট রাজনীতিতে সুবিধা নিতে চাইবেন নরেন্দ্র মোদী। সেই কারণেই সরকারের পরিবর্তে বায়ুসেনার প্রশংসা করেছেন তাঁরা। আরও পড়ুন:

পাকিস্তানে বিমান হানার পর পরই নিরাপত্তার জরুরি মিটিংয়ে বসলেন প্রধানমন্ত্রী মোদী

https://thewall.in/news-national-pm-narendra-modi-holds-high-level-meeting-with-his-top-ministers-in-his-cabinet-committee-as-india-strikes-terror-camps-ccross-loc/

```