Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

থমথমে হাওড়া, অশান্তি পাকানোর অভিযোগে এখনও অবধি গ্রেফতার ৫৩

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার হিংসার (Howrah Violence) ঘটনা কড়া হাতে দমন করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে নবী অবমাননার (Prophet debate) বিরুদ্ধে গ্রামীণ হাওড়াজুড়ে তাণ্ডব চলেছে দু’দিন ধরে। শনিবার

থমথমে হাওড়া, অশান্তি পাকানোর অভিযোগে এখনও অবধি গ্রেফতার ৫৩

শেষ আপডেট: 11 June 2022 15:52

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার হিংসার (Howrah Violence) ঘটনা কড়া হাতে দমন করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে নবী অবমাননার (Prophet debate) বিরুদ্ধে গ্রামীণ হাওড়াজুড়ে তাণ্ডব চলেছে দু’দিন ধরে। শনিবারও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। সেই অশান্তির রেশ যাতে ছড়িয়ে না পড়ে তাই হাওড়া জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এমনকি উলুবেড়িয়া সহ বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। আগামী বুধবার সকাল ৬ টা পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশ।

অশান্তি যাতে আরও ব্যপক আকার না নেয় তা নিয়ে তৎপর পুলিশ প্রশাসন। হাওড়া জেলা পুলিশ সূত্রে খবর, গত দু'দিনের অশান্তির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে আক্রমণ, অস্ত্র নিয়ে জমায়েত, জাতীয় সড়ক অবরোধ, অগ্নিকাণ্ড ঘটানো সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

সুকান্ত মজুমদার গ্রেফতার, হাওড়ায় ঢুকতেই ঘিরে নিল পুলিশ

এদিন ধৃতদের হাওড়া ও উলুবেড়িয়া আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, গোটা হাওড়া জেলা বিশেষত স্পর্শকাতর এলাকায় আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা।

এই ঘটনার জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেনও। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। গতকাল রাতে অবরোধে আটকে পড়ে ইস্ট কোস্ট এক্সপ্রেসের এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসা করিয়ে হায়দরাবাদ থেকে ফিরছিলেন।

মহম্মদ অবমাননা নিয়ে বৃহস্পতিবার প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ ছিল বম্বে রোড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানোর পরেও রাত পর্যন্ত চলে অবরোধ। শুক্রবার ফের হাওড়ার বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা তৈরি হয়। রাতে গ্রামীণ হাওড়ায় একাধিক জায়গায় বিজেপির পার্টি অফিস চুরমার করে দেয় ক্ষুব্ধ জনতা।


```