Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

শান্ত হচ্ছে পরিস্থিতি, বেথুয়াডহরির অবরোধ উঠল, হাওড়ায় কাল থেকে চালু হবে ইন্টারনেট

দ্য ওয়াল ব্যুরো: তিন দিন ধরে অশান্তির পরে অবশেষে পরিস্থিতি ঠান্ডা হল হাওড়ায় (Howrah Violence)। প্রশাসনিক সূত্রের খবর, এমনটাই চললে আগামী কাল, সোমবার থেকেই ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে হাওড়ায়। যদিও এখনও কিছু স্পর্শকাতর এলাকায় রুট মার্চ

শান্ত হচ্ছে পরিস্থিতি, বেথুয়াডহরির অবরোধ উঠল, হাওড়ায় কাল থেকে চালু হবে ইন্টারনেট

শেষ আপডেট: 12 June 2022 18:00

দ্য ওয়াল ব্যুরো: তিন দিন ধরে অশান্তির পরে অবশেষে পরিস্থিতি ঠান্ডা হল হাওড়ায় (Howrah Violence)। প্রশাসনিক সূত্রের খবর, এমনটাই চললে আগামী কাল, সোমবার থেকেই ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে হাওড়ায়। যদিও এখনও কিছু স্পর্শকাতর এলাকায় রুট মার্চ চলছে, রয়েছে পুলিশ পিকেটও। তবে আজ, রবিবার সারাদিন হাওড়ার কোনও জায়গা থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি বলেই জানিয়েছে পুলিশ।

হাওড়া (সিটি)-র পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এদিন বলেন, ‘‘হাওড়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আজ (রবিবার) জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।’’ একই দাবি করেছেন হাওড়া (গ্রামীণ)-র পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। এই দু'জনই বদলি হয়ে এসে আজ রবিবার থেকে নতুন দায়িত্ব নিয়েছেন হাওড়ায়।

অন্যদিকে, রবিবার বিকেলে নদিয়ার বেথুয়াডহরি স্টেশনে যে গন্ডগোল ঘটে, তাও আপাতত শান্ত হয়েছে বলে জানা যায়। ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দিয়েছে। আটকে পড়া ট্রেনগুলি চলতে শুরু করে রাতে। স্টেশন সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ, ফলে কলকাতার সঙ্গে উত্তরবঙ্গ সংযোগের প্রধান রাস্তা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। রাস্তায় দাঁড়িয়ে পড়ে একের পর এক বাস, ট্রাক, গাড়ি। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুলিশ সেই অবরোধও তুলে দেয়।

প্রতিবাদের জেরে জনজীবন অচল হলে লাভ বিভাজনবাদীদের

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাজ্যের নানা প্রান্তে অশান্তি ঘনায় গত তিন দিন ধরে। হাওড়ায় জারি হয় ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। একই কাণ্ড ঘটে মুর্শিদাবাদের বেলডাঙাতেও। জনজীবন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেও পরিস্থিতি বদলায়নি।

তিন দিন পরে অবশেষে আজ আশার আলো দেখাল পুলিশ। আগামী কাল সকাল থেকে কোথাও নতুন কোনও ঝঞ্ঝাট ঘনায় কিনাস সেটাই এখন দেখার।

হাওড়ায় না ঢুকতে পেরে মুখ্যসচিবকে চিঠি শুভেন্দুর, চিঠি টুইট করে জবাব তলব রাজ্যপালের


```