Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রোগীমৃত্যুতে হাওড়ায় নার্সিংহোমে ভাঙচুর! ডাক্তারের শাস্তি চেয়ে রাস্তা অবরোধ

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রোগীমৃত্যুকে (Patient death) কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে উত্তাল হাওড়ার জগৎবল্লভপুর। এদিন রাতে নার্সিংহোমে হামলা (Howrah Nursing Vandalized) চালায় মৃতের আত্মীয় ও এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, নার্সিংহোমের চিক

রোগীমৃত্যুতে হাওড়ায় নার্সিংহোমে ভাঙচুর! ডাক্তারের শাস্তি চেয়ে রাস্তা অবরোধ

শেষ আপডেট: 10 May 2023 10:57

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রোগীমৃত্যুকে (Patient death) কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে উত্তাল হাওড়ার জগৎবল্লভপুর। এদিন রাতে নার্সিংহোমে হামলা (Howrah Nursing Vandalized) চালায় মৃতের আত্মীয় ও এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, নার্সিংহোমের চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই রোগীর। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সেই সময় এলাকার মানুষকে শান্ত করা গেলেও বুধবার সকালে রাস্তায় দেহ রেখে ফের বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তাতেই এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। রোগীর আত্মীয়দের দাবি, ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করুক প্রশাসন।

স্থানীয় সূত্রে খবর মৃতের নাম মিনু পাঁজা। বড়গাছিয়া এলাকার একটি নার্সিংহোমে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এরপরে মিনুদেবীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। আত্মীয়রা ওই নার্সিংহোম থেকে মিনুদেবীকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে চেয়েছিলেন। কিন্তু প্রথমে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। পরে বেগতিক দেখে তারাই রোগীকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করে। কিন্তু তবুও মিনুদেবীকে বাঁচানো যায়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরেই রোগীর পরিবার চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে চড়াও হয়। সেখানে ভাঙচুর করে। তবে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

মহিলাকে স্কুটিতে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন যুবক, রাস্তার সিসিটিভি ক্যামেরা ভাঙল সংসার


```