Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Howrah: কারখানায় মেশিন চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির মধ্যেই কারখানা। আর মেশিন চালাতে গিয়ে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বাবা এবং ছেলে। মঙ্গলবার সকালে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে হাওড়ার (Howrah) ইছাপুরের পূর্বপাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, আর প

Howrah: কারখানায় মেশিন চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের

শেষ আপডেট: 10 May 2022 06:32

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির মধ্যেই কারখানা। আর মেশিন চালাতে গিয়ে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বাবা এবং ছেলে। মঙ্গলবার সকালে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে হাওড়ার (Howrah) ইছাপুরের পূর্বপাড়ায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আর পাঁচটা দিনের মতোই এদিন সকালে বাড়ির মধ্যে থাকা কারখানায় মেশিন চালু করতে গেছিলেন শৈলেন হাজরা (৫৮)। মেশিন চালু করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। তাকে বাঁচাতে ছুটে আসে ছেলে স্বপ্নিল হাজরা (২১)। কিন্তু বাবাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকার মানুষ ও তাঁদের পরিজনরা প্রথম তাঁদের দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে দুজনেরই মৃত্যু হয়।

জগাছা থানার পুলিশ গিয়ে দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। একইসঙ্গে বাবা এবং ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

তৃণমূল বনাম তৃণমূলে রণক্ষেত্র ইসলামপুর! মুড়িমুড়কির মতো গুলি চলল, জখম ১১


```